ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
রাতে নিখোঁজ, সকালে নদীর তীরে মিললো যুবকের লাশ
দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 1 December, 2021, 3:54 PM

রাতে নিখোঁজ, সকালে নদীর তীরে মিললো যুবকের লাশ

রাতে নিখোঁজ, সকালে নদীর তীরে মিললো যুবকের লাশ

দিনাজপুরের নবাবগঞ্জে ইউপি নির্বাচনে বিজয়ী প্রার্থীর সমর্থকদের রাতে নৈশভোজ অংশ নিতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন এক ‍যুবক। পরে সকালে পায়ের রগ কাটা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে ‍পুলিশ। বুধবার সকালে উপজেলার জয়পুর ইউপির চামুন্ডাই গ্রামের নলশীষা নদীর তীর থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত যুবকের নাম সৌরভ হোসেন (২৩)। তিনি নবাবগঞ্জ উপজেলার জয়পুর ইউপির চামুন্ডাই গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে। সৌরভ জয়পুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য ছানোয়ার হোসেনের ভাতিজা এবং উপজেলার আফতাবগঞ্জ ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।
এর আগে, মঙ্গলবার রাতে মেম্বার পদে বিজয়ী প্রার্থীর সমর্থকেরা নবাবগঞ্জের জয়পুর ইউপির কালিরহাট বাজারে নৈশভোজের আয়োজন করে। এই ভোজে অন্যান্যদের সাথে সৌরভও অংশ নেয়।

স্থানীয়রা ও পুলিশ জানায়, রবিবার ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয়পুর ইউনিয়নের চামুন্ডাই এলাকার ছানোয়ার হোসেন নামে এক ইউপি সদস্য নির্বাচনে মেম্বার পদে জয়ী হন। মঙ্গলবার রাতে ওই জয়ী প্রার্থীর সমর্থকেরা কালিরহাট বাজারে এক নৈশভোজের আয়োজন করেন। ওই নৈশভোজে সৌরভসহ তার ভগ্নিপতি শাকিল অংশ নেয়। খাওয়া শেষে সৌরভকে আর পাওয়া যায় না। তার ব্যবহৃত মোবাইল ফোনে কল করলেও রিসিভ হয়নি। পরে বুধবার সকালে স্থানীয়রা নলশিষা নদীর তীরে সৌরভের মরদেহ দেখেতে পায় পুলিশে খবর দেয়।

এ ব্যাপারে নবাবগঞ্জ থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, নবাবগঞ্জের আফতাবগঞ্জ এলাকার নলশিষা নদীর তীরে সৌরভ নামে এক যুবকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়দের খবরে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে। নিহতের দুই পায়ের রগ কাটা ছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status