|
বসুন্ধরা কিংসের ৬ গোল নৌবাহিনীর জালে
নতুন সময় প্রতিবেদক
|
![]() বসুন্ধরা কিংসের ৬ গোল নৌবাহিনীর জালে মঙ্গলবার গ্রুপ 'ডি'তে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে নৌবাহিনীকে ০-৬ গোলে পরাজিত করে বসুন্ধরা কিংস। প্রথমার্ধের শুরু থেকেই দারুণ সব আক্রমণ শানায় বসুন্ধরা কিংস। তবে ফলাফল আসে ৪১তম মিনিটে। ডান দিক থেকে ফের্নান্দেসের বাড়ানো ক্রস নৌবাহিনীর দুই ডিফেন্ডার ক্লিয়ার না করতে পারলে দারুণ হেডে লক্ষ্যভেদ করেন ভ্রানিয়াস। ৪৩তম মিনিটে রবিনিয়োর পাস নিয়ন্ত্রণে নিয়ে বল বাড়ান মোহাম্মদ ইব্রাহিম। নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন ফের্নান্দেস।
৬৮তম মিনিটে ইব্রাহিমের ক্রস বক্সের মধ্যে পেয়ে বাঁ পায়ের শটে বল জালে জড়ান ভ্রানিয়াস। ৭৯তম মিনিটে বিশ্বনাথ ঘোষের পাস ধরে বক্সে ঢুকে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন কিংসলে। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে আরও ২ গোল হজম করে নৌবাহিনী। যোগ করা সময়ের প্রথম মিনিটে ফের্নান্দেসের পাস ধরে রবিনিয়োর শটে ব্যবধান হয় ৫-০। এক মিনিট পরেই ক্রস ফেরাতে গিয়ে হাবিবুর হেডে নিজেদের জালেই বল জড়ান। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
চিরিরবন্দরে নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ময়মনসিংহে মানববন্ধন
অনভিজ্ঞ এমডির অনিয়ম স্বেচ্ছাচারিতায় ঝুঁকির মুখে মেট্রোরেল, তদন্ত চেয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি
বিডিনগ সম্মলনে বক্তারা: আইপিভি৬ বাস্তবায়নে পিছিয়ে বাংলাদেশ, মাত্র ১৮ শতাংশ
