ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বুবলি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 30 November, 2021, 9:05 PM

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বুবলি

যুক্তরাষ্ট্রে যাচ্ছেন বুবলি

জনপ্রিয় চিত্রনায়িকা বুবলি কয়েকদিনের মধ্যেই যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। উদ্দেশ্য, আগামী ৪ ডিসেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিতব্য ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডসে অংশ নেওয়া। বুবলি জানান, ৪ ডিসেম্বরের অনুষ্ঠানটির জন্য নিউইয়র্কে গেলেও সেখানে সপ্তাহখানেক থাকবেন। ঘুরে বেড়াবেন মার্কিন মুলুক। এরপর ফিরে আসবেন দেশে। বর্তমানে দেশের অনেক তারকাকেই দেখা যাবে আয়োজনটিতে। এই তালিকায় আছেন শাকিব খান, মৌসুমী, চঞ্চল চৌধুরী, বাপ্পী চৌধুরী, বিদ্যা সিনহা মিম, ফারিয়া শাহরিনসহ অনেকেই। অবশ্য অধিকাংশের ভিসা সংক্রান্ত প্রক্রিয়া এখনও সম্পন্ন না হওয়ায় নিশ্চিত করেননি তারা।

উল্লেখ্য, শাকিব খানের নায়িকা হয়ে তিনি রূপালি ভুবনে আত্মপ্রকাশ করেন ২০১৬ সালে। এরপর এই জুটি একসঙ্গে আটটির বেশি সিনেমায় কাজ করেছেন। শাকিবের বাইরে ইতোমধ্যে বুবলি অভিনয় করেছেন নিরব, রোশানের সঙ্গে। গল্প-আয়োজন বিবেচনা করে সব নায়কের সঙ্গেই কাজ করতে চান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status