ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
সিনেমার মহরতে মোনাজাত, ১০ মাস আগের ভিডিও ভাইরাল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 30 November, 2021, 8:59 PM

সিনেমার মহরতে মোনাজাত, ১০ মাস আগের ভিডিও ভাইরাল

সিনেমার মহরতে মোনাজাত, ১০ মাস আগের ভিডিও ভাইরাল

চলচ্চিত্রের মহরতে মোনাজাতের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ‘ইস্টিশন’ নামের একটি চলচ্চিত্রের জন্য শুভ কামনা জানিয়ে মোনাজাত করা হচ্ছে। পাশে বসে মোনাজাত করছেন চিত্রনাট্য লেখক মাসুম রেজা, অভিনেত্রী আফ্রি সেলিনা, অভিনেতা তানভীরসহ চলচ্চিত্র সংশ্লিষ্টরা। ছড়িয়ে পড়া ভিডিওতে অনেকেই সাম্প্রতিক সময়ের ভিডিও বললেও খোঁজ নিয়ে জানা গেছে, এটি ১০ মাস আগের ভিডিও। চলতি বছরের গোড়ার দিকে, জানুয়ারির ১৯ তারিখে রাজধানীর একটি রেস্টুরেন্টে চলচ্চিত্রটির মহরত অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন চলচ্চিত্রটির কলাকুশলীরা।

চলচ্চিত্রের মহরত অনুষ্ঠানে মোনাজাত নিয়ে কথা হয় কাহিনিকার ও চিত্রনাট্য লেখক মাসুম রেজার সঙ্গে। বুধবার দুপুরে তিনি বলেন, ‘আমি সিনেমাটির রাইটার। আমি অন্যদের মধ্যে সেখানে আমন্ত্রিত। ওই আয়োজনটা সম্পূর্ণই করেন প্রযোজক। তাঁর একটা বিশ্বাসের জায়গা থেকেই অনুষ্ঠানটিকে ওভাবেই সাজিয়েছেন। আর কোথাও মোনাজাত হলে আমি ব্যক্তিগতভাবে এড়িয়ে যেতে পারি।’

ইস্টিশন চলচ্চিত্রে অভিনয় করছেন আবু হুরায়রা তানভীর, অনন্ত হিরা, আফ্রি সেলিনা আফ্রি, সাহারিন ইসলাম, মুন্না, সুব্রত দা, রেবেকা রউফ, জ্যাকি আলমগীর, প্রিন্সেস বিউটি, সামিয়া রাজ ও এস আই ফারুক। বুধবার (২০ জানুয়ারি) সকাল থেকে কমলাপুর রেলস্টেশন থেকে চলচ্চিত্রের শুটিং শুরু হবে।

তানভীর-আফ্রির ভিন্ন রকম প্রেমের গল্প এটি। তারা দুজন দুজনকে ভালোবাসেন। আর সেই ভালোবাসার কাহিনিতে রয়েছে নানা ঘটনা-দুর্ঘটনা। এমন প্রেমকাহিনি নিয়েই গড়ে উঠেছে ‘ইস্টিশন’ সিনেমার গল্প- এমনটাই গণমাধ্যমে চলচ্চিত্র সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আবহমান বাংলার লোকগাথা পল্লীর অপরূপ সৌন্দর্যের লীলাভূমিতে বেড়ে ওঠা এক জোড়া তরুণ-তরুণীর প্রেমের আত্মকাহিনি ও তাদের জীবনে ঘটে যাওয়া নানা ঘটনা ও দুর্ঘটনার বাস্তব চিত্র নিয়ে নির্মিত হয়েছে রোমান্টিক থ্রিলার সিনেমা ‘ইস্টিশন’।

জানা গেছে, একটানা শুটিং করে এরই মধ্যে ছবির দৃশ্য ধারণ শেষ হয়েছে। বর্তমানে ছবিটির সম্পাদনা চলছে। সব কিছু ঠিক থাকলে চলতি বছরই মুক্তি পাবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status