ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
ইরানের বিপ্লবী গার্ড লক্ষ্য করে সৌদি জোটের হামলা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 30 November, 2021, 7:28 PM

ইরানের বিপ্লবী গার্ড লক্ষ্য করে সৌদি জোটের হামলা

ইরানের বিপ্লবী গার্ড লক্ষ্য করে সৌদি জোটের হামলা

ইয়েমেনে যুদ্ধরত আরবজোট জানিয়েছে, রাজধানী সানায় হুথি বিদ্রোহীদের লক্ষ্যে করে তারা বিমান হামলা চালিয়েছেন। সৌদিজোট সানায় অবস্থিত ইরানের এলিট ফোর্স ‘বিপ্লবী গার্ড’ বাহিনীর গোপন ডেরাতেও হামলা চালানোর দাবি করেছে।

ইরান সমর্থিত হুথিদের প্রধান সম্প্রচার মাধ্যম আল মাসিরাহ টেলিভিশনের খবরে বলা হয়েছে, সানায় অবস্থিত বিমানবন্দরে সৌদি জোট অন্তত তিনটি বিমান হামলা চালিয়েছে। চতুথ বিমানটি পার্কে আঘাত হানে।

আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, নভেম্বর মাসজুড়ে সৌদিজোট জনবহুল শহর সানায় যতগুলো হামলা চালিয়েছে, সর্বশেষ বিমান হামলা তার মধ্যে সব থেকে ভয়াবহ।

২০১৫ সালে সৌদি জোট ইয়েমেনে যুদ্ধ শুরুর পর ইরান সমর্থিত হুথি বিদ্রোহী গোষ্ঠী সৌদি স্থাপনা লক্ষ্য করে প্রায়ই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে থাকে।

ইয়েমেনের যুদ্ধকে ‘প্রক্সি’ যুদ্ধ হিসেবে দেখা হয়। এখানে মধ্যপ্রাচ্যের দুই শক্ত প্রতিদ্বন্দ্বী সৌদি আরব এবং ইরান পরস্পপরের বিরুদ্ধে সক্রিয়।

 ইয়েমেনের সর্বশেষ পরিস্থিতির বিষয়ে খবরে বলা হয়েছে.  হুথি বিদ্রোহীরা সৌদি ও আন্তর্জাতিক স্বীকৃত সরকারের শেষ শক্ত ঘাঁটি মারিব অঞ্চল দখলে ব্যাপক হামলা চালাচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status