ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ৩০ বৈশাখ ১৪৩৩
ইসরাইলের তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 30 November, 2021, 7:23 PM

ইসরাইলের তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব

ইসরাইলের তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব

ফিলিস্তিনের প্রাচীন শহর হেবরনে ঐতিহাসিক ইব্রাহিমি মসজিদে ইসরাইলি প্রেসিডেন্ট ইসাক হেরজগের অনুপ্রবেশের ঘটনায় আরব লিগ ও ওআইসির পর এবার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী সোমবার এক বিবৃতিতে বলেছে, ইহুদিবাদীদের এ ন্যক্কারজনক ধর্মবিদ্বেষী আচরণে হেবরনের ঐতিহাসিক মসজিদটির পবিত্রতা নষ্ট হয়েছে। খবর আনাদোলুর।

ইব্রাহিমি মসজিদের পরিচালক শেখ হেফথি আবু স্নেইনা বলেন, ঐতিহাসিক এ মসজিদটিতে ভারি অস্ত্রশস্ত্র নিয়ে ইসরাইলি সেনারা প্রবেশ করে মুসল্লিদের বের করে দেয়।

রোববার সন্ধ্যায় কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইসরাইলি প্রেসিডেন্ট স্থানীয় অবৈধ ইহুদি বসতকারী ও কট্টপন্থি ইহুদি এমপিদের নিয়ে ঐতিহাসিক ওই মসজিদটিতে ঢুকে পড়েন।

সেখানে ইহুদি উৎসব হানক্কিহ উপলক্ষ্যে তিনি মোমবাতি জ্বালান। এ সময় আশপাশের সব দোকানপাট বন্ধ করে দেয় ইসরাইলি বাহিনী। এমনকি সাংবাদিকদেরও ইসরাইলি প্রেসিডেন্টের অনুপ্রবেশের খবর তথ্য সংগ্রহে বাধা দেওয়া হয়।

ওআইসির বিবৃতিতে বলা হয়, মুসলিমদের আবেগ ও অনুভূতিতে আঘাত দিতে ইহুদিবাদী এ রাষ্ট্রপতি পবিত্র মসজিদে অনুপ্রবেশ করেছেন।

২০১৭ সালে ইউনেস্কো ইব্রাহিমি মসজিদসহ প্রাচীন হেবরন শহরকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করে।
 
১৯৯৪ সালে উগ্রবাদী ইহুদিরা ইব্রাহিমি মসজিদে অনুপ্রবেশ করে ২৯ মুসল্লিকে হত্যা করে।

ফিলিস্তিনের প্রাচীন এ শহরটিতে ১ লাখ ৬০ হাজার মুসলিমের বসবাস। এখানে বিভিন্ন অবৈধ ৫০০ ইহুদি বসবাস করে।

ইসরাইলি বাহিনী এই ৫০০ ইহুদির নিরাপত্তার জন্য গোটা হেবরনের মুসলিমদের ওপর দমন-পীড়ন চালিয়ে আসছে বছরের পর বছর ধরে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status