ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
চাঁপাইনবাবগঞ্জে ছুরিকাঘাতে প্রাণ গেল কলেজছাত্রের
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 30 November, 2021, 6:08 PM

চাঁপাইনবাবগঞ্জে ছুরিকাঘাতে প্রাণ গেল কলেজছাত্রের

চাঁপাইনবাবগঞ্জে ছুরিকাঘাতে প্রাণ গেল কলেজছাত্রের

চাঁপাইনবাবগঞ্জের বটতলাহাট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আজিম (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরও দুজন যুবক আহত হয়েছেন। সোমবার রাত সোয়া ৯টার দিকে বটতলাহাট মাউরিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আজিম চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার বটতলাহাট মাউড়িপাড়া মহল্লার হযরত আলীর ছেলে এবং নামোশংকরবাটী কলেজের এইচএসসি’র দ্বিতীয় বর্ষের ছাত্র।
আহতরা হলেন-নতুন হাট মণ্ডলপাড়ার আব্দুল হাইয়ের ছেলে আব্দুল আলিম (১৮) ও বড়িপাড়ার আব্দুস সাত্তারের ছেলে ইমন (১৪)। আহত আলিম জানান, পার্ক থেকে বের হয়ে যাওয়ার সময় কে বা কারা পেছন দিক থেকে আজিমকে ছুরি মারে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন জানান, রাত সোয়া ৯টায় বটতলা হাটের পাশে মাউড়িপাড়া এলাকায় ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়। বর্তমানে তার মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খাঁন জানান, নতুনহাট এলাকার দু’পক্ষের মধ্যে মোবাইল নিয়ে গণ্ডগোল বাধে এবং এর জের ধরেই প্রতিপক্ষরা আজিমকে ছুরিকাঘাত করলে সে মারা যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status