ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
বাংলাদেশে ভিক্ষা করতে এসে ভারতীয় নাগরিক ধরা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 29 November, 2021, 11:00 AM

বাংলাদেশে ভিক্ষা করতে এসে ভারতীয় নাগরিক ধরা

বাংলাদেশে ভিক্ষা করতে এসে ভারতীয় নাগরিক ধরা

অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে নদী সাঁতরে সিলেটে এসে ধরা পড়েছেন ভারতীয় নাগরিক শ্রী সিতারাম লাল চন্দ্র (৫০) নামের এক ব্যক্তি। তিনি ভারতের ছত্রিশ প্রদেশের বিলাসপুর জেলার মরোয়ারী থানাধীন মাটিয়াঢাল এলাকার শ্রী শ্যামলাল চন্দ্র দাসের ছেলে। বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে দক্ষিণ সুরমা থানার এএসআই আমিনুর রহমান তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন।

শনিবার (২৭ নভেম্বর) ভারতীয় নাগরিক সিতারামকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল হাসান তালুকদার রোববার (২৮ নভেম্বর) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গ্রেপ্তারকৃত ভারতীয় নাগরিক সিতারাম লাল চন্দ্র ভারতের বিভিন্ন অংশে ঘুরে বেড়ান ৫৩ দিন। এরপর জাফলং সীমান্ত দিয়ে প্রায় একমাস পূর্বে নদী সাঁতরে অবৈধভাবে সিলেটে এসে পৌঁছান। সিলেটে আসার পর রেলওয়ে স্টেশনসহ বিভিন্নস্থানে ভিক্ষাবৃত্তিতে নেমে পড়েন।

বাংলা ও হিন্দি ভাষায় কথা বলে সিতারাম। তার কাছে কোনো পাসপোর্ট কিংবা কোনো ধরনের বৈধ কাগজপত্র না থাকায় তার বিরুদ্ধে কন্ট্রোল অব অ্যান্টি আইনে মামলা দায়ের করেছে পুলিশ।

এর আগে শুক্রবার (২৬ নভেম্বর) রাতে দক্ষিণ সুরমা থানার ভার্থখলা এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাকে আটক করে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status