ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
বর বাসরে নয়, গেলেন শ্রীঘরে!
মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
প্রকাশ: Sunday, 28 November, 2021, 5:09 PM

বর বাসরে নয়, গেলেন শ্রীঘরে!

বর বাসরে নয়, গেলেন শ্রীঘরে!

বাসর ঘরে যাওয়ার আগেই পুলিশের হাতে গ্রেফতার হলেন নববিবাহিত যুবক মাসুম বিল্লাহ (৩৬)। শনিবার রাতে বউভাত অনুষ্ঠান শেষে বাসার ঘরে ঢোকার পূর্ব মুহূর্তে ওয়ারেন্টভুক্ত আসামি বরকে গ্রেফতার করে পুলিশ। বিয়ে বাড়ির লোকজনের বরকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ সত্বেও পুলিশ মাসুমকে আটক করে ।ঘটনাটি ঘটেছে, নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের মকিমপুর এলাকায়।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ২০১৪ সালের একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন মকিমপুর এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে মাসুম বিল্লাহ্। দীর্ঘদিন যাবত পালিয়ে ছিলেন তিনি। অবশেষে ২৭ নভেম্বর বিয়ে সম্পন্ন হওয়ার পরে চলছিলো বাসর ঘরের প্রস্তুতি। কিন্তু বেরসিক পুলিশ আসামি মাসুম বিল্লাহ্কে গ্রেফতার করার কারণে তার বাসর ঘর করা হয়নি।


এ বিষয়ে গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মতিন বলেন, নারায়নগঞ্জ জেলার একটি দ্রুত বিচার আইনে ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন মাসুম বিল্লাহ্। দীর্ঘদিন পালিয়ে ছিলেন তিনি। শনিবার সন্ধ্যায় তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status