ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
মিনিস্টারের ফ্রিজ কিনে মোটর সাইকেল পেলেন সুমন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 28 November, 2021, 3:43 PM
সর্বশেষ আপডেট: Sunday, 28 November, 2021, 3:44 PM

মিনিস্টারের ফ্রিজ কিনে মোটর সাইকেল পেলেন সুমন

মিনিস্টারের ফ্রিজ কিনে মোটর সাইকেল পেলেন সুমন

মিনিস্টার গ্রুপের চলমান ‘ঘর সাজাও অফার” এর আওতায় মিনিস্টারের একটি ফ্রিজ কিনে মোটরসাইকেল উপহার পেলেন মো. মোরশেদুল হক সুমন। তিনি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রানীনগর গ্রামের বাসিন্দা। ‘ঘর সাজবে এবার মিনিস্টার পণ্যে’ - এ স্লোগানকে সামনে রেখে মিনিস্টার গ্রুপ ক্রেতা সাধারণের জন্য এই বিশেষ অফার নিয়ে এসেছে। মিনিস্টারের পণ্য কিনে গাড়ি, মোটর সাইকেল, টিভি, ফ্রিজসহ অসংখ্য পণ্য ফ্রি পাচ্ছেন ক্রেতারা। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শো-রুম থেকে ফ্রিজ কিনে তিনি এই পুরস্কার পান তিনি।

মিনিস্টারের পক্ষ থেকে মিনিস্টার গ্রুপের উপ-নির্বাহী পরিচালক মো. শাহ আলম বিজয়ীর হাতে পুরষ্কার তুলে দেন। এসময় আরও উপস্থিত ছিলেন শৈলকুপার শো-রুম ম্যানেজার ও কোম্পানির অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় ব্যবসায়ীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মিনিস্টারের চলমান এই অফারটি বাস্তবায়ন হবে স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে। যেটি পাওয়া যাবে মিনিস্টার ব্র্যান্ডের নির্দিষ্ট মডেলের ফ্রিজ, এলইডি টিভি ও এয়ার কন্ডিশনার কিনলেই। আর এ কার্ড ঘষে-ই নগদ ১ লক্ষ্য টাকা কিংবা মোটর সাইকেলসহ ২০০% পর্যন্ত ডিসকাউন্ট সুবিধাসহ আকর্ষণীয় পুরষ্কার জেতার সুযোগ। তার সাথে আরও থাকছে ফার্ণিচার, রাইস কুকার, ব্লেন্ডারসহ নিশ্চিত আকর্ষণীয় পুরস্কার। সারা দেশব্যাপী মিনিস্টারের সকল শো-রুম এর পাশাপাশি অনলাইনেও চলছে এই অফার।

পুরস্কার বিজয়ী সুমন আনন্দ প্রকাশ করতে গিয়ে বলেন, "অনেক দিন থেকেই একটা মোটর সাইকেল কিনতে চাচ্ছিলাম। নানা কারণেই কেনা হয়ে ওঠেনি। এনিয়ে মন খারাপও ছিল। কয়েকদিন আগে বাড়ির জন্য মিনিস্টারের ফ্রিজ কিনতে আসি। তখন একটা স্ক্র্যাচ কার্ড দেওয়া হয়। সেটা স্ক্র্যাচ করেই পেয়ে গেলাম সেই কাঙ্ক্ষিত মোটর সাইকেল। উপহারটা পেয়ে আমি আসলে এতোটাই আনন্দিত তা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। মিনিস্টারের এই অফার আমাদের মত অনেকেরই মনের আশা পূরণ করতে পারছে, যা সত্যিই অসাধারণ উদ্যোগ। মিনিস্টারের জন্য অনেক অনেক শুভ কামনা।"

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status