ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
আসছে পিকে টু!
বিনোদন ডেস্ক
প্রকাশ: Sunday, 28 November, 2021, 1:59 PM

আসছে পিকে টু!

আসছে পিকে টু!

বলিউডি সিনেমাপ্রেমীদের এবার বড়সড় সারপ্রাইজ দিতে চলেছেন আমির খান ও রণবীর কাপুর। বেশ কয়েকদিন ধরেই মায়ানগরীর আশপাশে কান পাতলেই শোনা যাচ্ছে এ খবর। সূত্রের খবর অনুযায়ী, খুব শীঘ্রই নাকি চমকে দেওয়া দুই চরিত্রে দেখা যাবে আমির খান ও রণবীর কাপুরকে। বলিউড সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, সম্প্রতি এক খ্যাতনামা পরিচালকের সঙ্গে নতুন ছবি নিয়ে কথা হয়েছে আমির ও রণবীরের।

দুই অভিনেতাই পছন্দ করেছেন এই ছবির চিত্রনাট্য। দুজনের তরফ থেকেই সবুজ সংকেত পেয়েছেন এই পরিচালক। সূত্রের তরফ থেকে পরিচালকের নাম আপাতত জানা না গেলেও, গুঞ্জনে শোনা যাচ্ছে রাজকুমার হিরানির নাম। সঙ্গে অনেকেই মনে করছেন, হয়তো ‘পিকে টু’ ছবিরই চিত্রনাট্য পড়েছেন রণবীর ও আমির।

তবে এই নিয়ে দুই অভিনেতার কাছ থেকে কোনও মন্তব্য পাওয়া যায়নি। যেহেতু ‘পিকে’ ছবিতে একটি ছোট চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল রণবীরকে। সেই কারণেই এই গুঞ্জন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status