ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
বিতর্কের মুখে জ্যাকুলিন
বিনোদন ডেস্ক
প্রকাশ: Sunday, 28 November, 2021, 1:55 PM

বিতর্কের মুখে জ্যাকুলিন

বিতর্কের মুখে জ্যাকুলিন

অস্বস্তিতে বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। এক অর্থ তছরুপের মামলায় এর আগেই ইডি তলব করেছিল তাকে। কয়েকশ’ কোটি টাকার এই তছরুপের মামলায় মূল অভিযুক্ত ঠগবাজ সুকেশ চন্দ্রশেখর। আর এই মামলার এক গুরুত্বপূর্ণ সাক্ষী জ্যাকুলিন।

বলিউড অভিনেত্রী দাবি করেছিলেন, তিনি চন্দ্রশেখরকে চেনেন না। কিন্তু এবার এক সংবাদমাধ্যম ফাঁস করলো এমন এক ছবি যেখানে অভিযুক্ত চন্দ্রশেখরের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে তাকে। আর এই ছবি ঘিরেই নতুন করে বিতর্ক ঘনিয়েছে। মনে করা হচ্ছে, এই ছবির জেরেই বিপদ বাড়তে পারে জ্যাকুলিনের।

সূত্রানুসারে, গত এপ্রিল থেকে জুন মাসের মধ্যে ওই ছবি তোলা হয়েছে। সেই সময় অন্তর্র্র্বর্তীকালীন জামিনে মুক্ত ছিলেন চন্দ্রশেখর। ইডি সূত্রে জানা গেছে, চেন্নাইয়ে চারবার সাক্ষাৎ হয়েছে জ্যাকুলিন ও চন্দ্রশেখরের। ছবিতে দেখা যাচ্ছে চন্দ্রশেখর এ নায়িকার গালে চুম্বন করছেন।

বিতর্কের মুখে জ্যাকুলিন

বিতর্কের মুখে জ্যাকুলিন

আর সেই ছবি আয়নার প্রতিফলনে সেলফি হিসেবে তুলে রাখছেন। অভিযোগ, তার হাতে ধরা আইফোনটি দিয়েই তিনি ইসরাইলের সিমকার্ডের সাহায্যে প্রতারণা করেছিলেন চন্দ্রশেখর। এই মুহূর্তে দিল্লির রোহিণী জেলে বন্দি রয়েছেন চন্দ্রশেখর। অভিযুক্তের বিরুদ্ধে মূল অভিযোগ, এক বছর ধরে জনৈক ব্যবসায়ীর থেকে ২০০ কোটি টাকা নেয়ার। এছাড়াও ২০টি বিভিন্ন অর্থ তছরুপের মামলায় জড়িয়ে রয়েছে সে।

তার বিরুদ্ধে এই অভিযোগও রয়েছে সে জেলের ভেতরও একটি চক্র চালাচ্ছে। মামলার অন্যতম অভিযুক্ত হিসেবে উঠে এসেছে সুকেশের স্ত্রী লীনা মারিয়া পালের নামও। এই মামলায় সুকেশ, লীনাসহ আরও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। লীনাও অভিনেত্রী। জন আব্রাহাম অভিনীত ‘মাদ্রাজ ক্যাফে’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি।

এছাড়াও একাধিক মালয়লাম ও অন্য ভাষার ছবিতে তাকে অভিনয় করতে দেখা গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status