ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১১ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
ক্যাসপারস্কি বিজনেস মিট অনুষ্ঠিত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 27 November, 2021, 9:56 PM

ক্যাসপারস্কি বিজনেস মিট অনুষ্ঠিত

ক্যাসপারস্কি বিজনেস মিট অনুষ্ঠিত

'প্রিপেয়ার ফর নেক্সট ব্যাটল' এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২৫ নভেম্বর ২০২১ তারিখে গাজীপুরের ভাওয়াল রিসোর্টে জাঁকজমকপূর্নভাবে অনুষ্ঠিত হয়েছে ক্যাসপারস্কি বিজনেস মিট ২০২১।

দেশের ৬৪টি জেলা থেকে আগত আড়াই শতাধিক বিজনেস পার্টনারদের নিয়ে আয়োজিত জমকালো এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জহিরুল ইসলাম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এসএম মহিবুল হাসান, ডিস্ট্রিবিউশন বিজনেস ডিরেক্টর জাফর আহমেদ এবং চ্যানেল সেলস ডিরেক্টর মুজাহিদ আল বেরুনী সুজন।

অনুষ্ঠানে মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ডিজিটাল ডিভাইস ব্যবহারের মাধ্যমে প্রতিনিয়ত আমরা নিজেদেরকে সাইবার ঝুঁকির মধ্যে ফেলছি। আর ক্যাসপারস্কি আমাদের সাইবার জীবনকে ঝুঁকিমুক্ত রাখতে কাজ করে যাচ্ছে। গত প্রায় দেড় যুগ ধরে ক্যাসপারস্কি যেভাবে সাইবার সিকিউরিটি জগতে নেতৃত্ব দিয়েছে, আগামী দিনেও ক্যাসপারস্কি'র এই শ্রেষ্ঠত্ব অব্যাহত থাকবে বলেই আমি বিশ্বাস করি।"

২ দিন ব্যাপী আয়োজিত অনুষ্ঠানে ক্যাস্পারস্কি পন্যের গুনাগুন বর্ননা করেন ক্যাস্পারস্কি প্রোডাক্ট ম্যানেজার শফিউল আলম সোহাগ এবং মূলবক্তব্য উপস্থাপন করেন স্মার্ট টেকনোলজিস এর হেড অব সফটওয়্যার বিজনেস মিরসাদ হোসেন। আগামী দিনের সম্ভাব্য সাইবার ঝুঁকি এবং সমাধান নিয়ে অনুষ্ঠানে বিস্তারিত আলোচনা করা হয়।

জনপ্রিয় ব্যান্ডদল দলছুট এবং বিখ্যাত বংশীবাদক জালাল আহমেদ এর সুরমূর্ছনার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।




পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status