ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
নতুন র‌্যাপ গানের টিজার নিয়ে হাজির হলো 'ব্ল্যাক জ্যাং'
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 27 November, 2021, 2:40 PM

নতুন র‌্যাপ গানের টিজার নিয়ে হাজির হলো 'ব্ল্যাক জ্যাং'

নতুন র‌্যাপ গানের টিজার নিয়ে হাজির হলো 'ব্ল্যাক জ্যাং'

“বাংলা হাইপ” শিরোনামে নতুন বাংলা র‌্যাপ গানের টিজার নিয়ে হাজির হয়েছে হিপ হপ জগতে জনপ্রিয় শিল্পী 'ব্ল্যাক জ্যাং'। ২৬ নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও ইনস্টাগ্রামে প্রকাশ করা হয়েছে এই র‌্যাপ গানটির টিজার। তাছাড়া খুব শীঘ্রই 'ব্ল্যাক জ্যাং'-এর নিজস্ব ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে এই গানটির পুরো ভিডিও। নিজস্ব প্রোডাকশনের মাধ্যমে গানটির সঙ্গীত পরিচালনা করেছেন শাহান এ এইচ এম।

হিপ হপের র‌্যাপিং নিয়ে গত ১৩ বছর যাবৎ বাংলাদেশে কাজ করছেন আসিফুল ইসলাম সোহান। শুধু দেশেই নয়, বিদেশের মাটিতে দেশের হয়ে ‌র‌্যাপিং করেছেন তিনি। হিপ হপ জগতে তিনি পরিচিত 'ব্ল্যাক জ্যাং' নামেই। ২০০৯ সালে ‘আপ-টাউন লোকজ' নামের ব্র্যান্ড থেকে ডেড লাইন লেভেলের আন্ডারে তার প্রথম অ্যালবাম রিলিজ হয়। সেই অ্যালবামের সুপারহিট গান হচ্ছে ‘এই মামা এই’। এছাড়াও তার একক অনেক ভিডিও প্রকাশ হয়েছে ইউটিউবে।

এর আগে 'ব্ল্যাক জ্যাং' এর “বাংলা হাইপ” এই গানটি গ্লোবাল মিউজিক প্লাটফর্মে প্রকাশ করা হয়। 'ব্ল্যাক জ্যাং' এর এই টিজারটি করা হয়েছে ‘জীবন একটা সিনেমার মতো’ এই ধারণা থেকেই। তাছাড়া শীঘ্রই এই গানটির পুরো ভিডিওটি পাওয়া যাবে ইউটিউবে।

বাংলাদেশের র‌্যাপ গান নিয়ে আন্তর্জাতিকভাবে নজর কাড়তে পেরেছেন তরুণ এই ব্ল্যাক জ্যাং। ক্রিস হেমসওয়ার্থ অভিনীত ব্ল্যাক জ্যাং-এর জনপ্রিয় গান ‘নো বাউন্ডারিস’, যেটা নেটফ্লিক্সে ‘এক্সট্র্যাকশন’-মুভিতে ফিচার হয়েছে। দর্শকমহলে বেশ সাড়া পায় গানটি। ‘থ্রিলার’ নামে তার আরেক গান মুক্তি পায়। সেটিও বেশ ভাল সাড়া পান তিনি।

নতুন র‌্যাপ গানের টিজার প্রকাশের বিষয়ে আসিফুল ইসলাম সোহান বলেন, “ইতোমধ্যে নতুন গানটি গ্লোবাল মিউজিক প্লাটফর্মে প্রকাশ পেয়েছে। সেখানে আমরা বেশ সাড়াও পেয়েছি। এখন আমরা গানটির টিজার নিয়ে আসছি। ইতোমধ্যে গানটির ভিডিও সম্পূর্ণ হয়েছে। আমরা আশা করছি, খুব তাড়াতাড়ি গানটির পুরো ভিডিও নিয়ে আসতে পারবো। নতুন এই ‌র‌্যাপ গানটি আমাদের বাংলাদেশসহ বিশ্বের যে সব দেশে থার্ড জেনারেশনের যেসব বাঙ্গালী রয়েছে তাদেরকে উৎর্সগ করে এই গানটি করা হয়েছে। কারণ ইয়ুথ জেনারেশনই আমাদেরকে প্রচন্ড সার্পোট দিয়ে থাকে। এছাড়া এই গানটির পুরো ভিডিও নিজস্ব প্রোডাকশের মাধ্যমে করা হচ্ছে, যেটি অনেক সুন্দর হবে। যা র‌্যাপ দর্শকদের কাছে অনেক ভালো লাগবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status