ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
মিসরে তিন হাজার বছরের প্রাচীন রাজপথ ফের উন্মুক্ত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 27 November, 2021, 12:12 PM

মিসরে তিন হাজার বছরের প্রাচীন রাজপথ ফের উন্মুক্ত

মিসরে তিন হাজার বছরের প্রাচীন রাজপথ ফের উন্মুক্ত

মিসরের লাক্সরে তিন হাজার বছরের পুরনো একটি রাজপথ আবার চালু করা হয়েছে।  সম্প্রতি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘অ্যাভিনিউ অফ স্ফিংস’ নামের ওই রাস্তাটি খুলে দেওয়া হয়েছে।

বিবিসি জানিয়েছে, মিসরের প্রাচীন যুগের দুটি গুরুত্বপূর্ণ মন্দিরের সংযোগ পথ ছিল এই রাজপথ। ফারাও যুগের রথ এবং শত শত শিল্পী যে পথটি আবার ব্যবহার করতে শুরু করেন সেটি খুঁড়ে বের করতে সময় লেগেছে কয়েক দশক।

ফারাওদের সময়ে প্রতি বছর এই সড়ক ধরে যে ধরনের শোভাযাত্রা বের হতো, উদ্বোধনীর দিনে সেরকম আয়োজন করা হয়েছিল।
এই অনুষ্ঠানে যে সঙ্গীত ব্যবহার করা হয় তার বাণী নেওয়া হয়েছিল মন্দিরের দেয়ালের হায়ারোগ্লিফিকসে লেখা নানা গল্প থেকে।

মিসরে এখন চলছে করোনা মহামারি এবং নানা ধরনের রাজনৈতিক গোলমাল। কিন্তু সরকার আশা করছে এই নতুন দর্শনীয় স্থান তার মুখ থুবড়ে পড়া পর্যটন শিল্পকে চাঙ্গা করতে সাহায্য করবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status