ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ রোহিঙ্গা নিহত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 26 November, 2021, 11:05 AM

র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ রোহিঙ্গা নিহত

র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ২ রোহিঙ্গা নিহত

কক্সবাজারের টেকনাফের পাহাড়ি এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।

শুক্রবার ভোরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় ঘটনাস্থল থেকে ২০ হাজার ইয়াবা, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে বলে দাবি র্যা বের।

নিহতরা হলেন- কেফায়েত উল্লাহ ও কোরবান আলী।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি নিত্যনন্দন দাশ জানান, শুক্রবার ভোরের দিকে মাদক ও অস্ত্র নিয়ে একটি ডাকাত দল দমদমিয়া পাহাড়ে অবস্থান করছে খবর পেয়ে অভিযানে যায় র‌্যাব। এ সময় র‌্যাবর উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা গুলি চালায়। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি করে।

তিনি বলেন, গোলাগুলি থেমে গেলে ঘটনাস্থল থেকে কেফায়েত উল্লাহ ও কোরবান আলীর মরদেহ পাওয়া যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে ২০ হাজার ইয়াবা, দুটি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান র‌্যাবের এ কর্মকর্তা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status