ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
যশোর ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন, যশোর জেলা প্রতিনিধি
প্রকাশ: Thursday, 25 November, 2021, 11:40 PM

যশোর ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

যশোর ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

সিরাজুল ইসলাম ওরফে ওহেদুল ৪৫ নামে একজন যুবকে আটক করেছে যশোর গোয়েন্দা শাখা  ডিবি পুলিশের সদস্যরা। আটককৃত মাদক ব্যবসায়ীর নিকট থেকে ২ কেজি  গাঁজা ও গাঁজা বিক্রির কাজে ব্যবহৃত ১টি বাইসাইকেলসহ আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ী যশোর জেলার বেনাপোল উপজেলার ৪ নং ঘিবা ৩নং ওয়ার্ডের মৃত- হযরত আলীর পুত্র বলে জানা গেছে।

গোয়েন্দা শাখা ডিবি  পুলিশের ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ওসি রুপন কুমার সরকার গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি ২৫ নভেম্বর বৃহস্পতিবার কোতয়ালী মডেল থানাধীন কৃষ্ণবাটি সাকিনস্থ যশোর টু বেনাপোল সড়কের জনৈক আব্দুল মালেকের ইট ভাটার সামনে পাঁকা রাস্তার উপরে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য বিক্রির জন্য অবস্থান করছেন, এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা শাখা ডিবি পুলিশের এসআই মোঃ শাহিনুর রহমান, এএসআই গৌরাঙ্গ কুমার মন্ডল, এএসআই  মোঃ আশরাফুল ইসলামগনের সমন্বয়ে একটা চৌকস টিম কোতয়ালী মডেল থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করিয়া ২ কেজি গাঁজাসহ তাকে হাতে নাতে আটক করা হয়েছে।

 উক্ত মাদকদ্রব্যের মূল্য আনুমানিক ৬৪ হাজার টাকা। পরবর্তীতে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status