|
ঘিওরে ৭ ইউপি নির্বাচনে নৌকা প্রতীক পেলেন যারা
মোহাম্মদ ইউনুস আলী, মানিকগঞ্জ
|
![]() ঘিওরে ৭ ইউপি নির্বাচনে নৌকা প্রতীক পেলেন যারা উপজেলার ৭ টি ইউনিয়নের নৌকা প্রতীক পেয়েছেন যারা, বানিয়াজুরী ইউনিয়নে মোঃ নুর আলম, পয়লা ইউনিয়নে মোঃ হারুন অর রশিদ, সিংজুরী ইউনিয়নে মোঃ আব্দুল আজিজ, ঘিওর ইউনিয়নে মোঃ হামিদুর রহমান, বরটিয়া ইউনিয়নে মোঃ সামছুল মোল্লা রওশন, বালিয়াখোড়ায় এম এ লতিফ, এবং নালী ইউনিয়নে মোঃ আব্দুল কুদ্দুস। উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যক্ষ হাবিবুর রহমান বলেন, উপজেলার ৭ টি ইউপির চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সব ইউনিয়নেই একাধিক প্রার্থীরা দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। পরে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ গোলাম মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ আব্দুস সালামসহ শীর্ষ স্থানীয় নেতারা মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের তালিকা সম্প্রতি দলের হাইকমান্ডে পাঠান। এর প্রেক্ষিতে ২৩ নভেম্বর আওয়ামীলীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড ঘিওর উপজেলার ৭ টি ইউপির নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীদের নাম চূড়ান্ত করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
ফুলবাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ এর উদ্বোধন
ভান্ডারিয়ায় প্রতিমন্ত্রীর নির্দেশনায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে তাৎক্ষণিক সহায়তা
