|
মন্ত্রী বিচার বিভাগ নিয়ে ব্যবস্থা নিচ্ছেন, এটা অশোভন: রুমিন ফারহানা
নতুন সময় প্রতিবেদক
|
![]() মন্ত্রী বিচার বিভাগ নিয়ে ব্যবস্থা নিচ্ছেন, এটা অশোভন: রুমিন ফারহানা বৃহস্পতিবার জাতীয় সংসদে ‘বাংলাদেশ ট্যুর অপারেটর ট্যুর গাইড (নিবন্ধন ও পরিচালনা) বিল, ২০২১’ পাসের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। রেইনট্রি হোটেলে ধর্ষণের চাঞ্চল্যকর মামলায় রায়ের প্রসঙ্গ তুলে রুমিন বলেন, রেইনট্রি হোটেলে ধর্ষণের চাঞ্চল্যকর মামলায় বিচারক যে পর্যবেক্ষণ দিয়েছিলেন তার প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী প্রধান বিচারপতিকে চিঠি লিখেছেন। তিনি মিডিয়ায় এ ব্যাপারে ব্যবস্থার কথা বলেছেন। সেই বিচারককে বিচারকাজ থেকে সাময়িকভাবে নিবৃত্ত করে সরকারের আইন মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে। তিনি বলেন, দেশের নিম্ন আদালতের একজন বিচারকের রায় বা পর্যবেক্ষণে কোনো ভুল হলে সেটার তদারকি করার জন্য উচ্চ আদালত আছেন, তারাই সেটা করবেন। কিছুদিন আগে একজন চলচ্চিত্রশিল্পীকে একাধিকবার রিমান্ড দেওয়ার কারণে নিম্ন আদালতের বিচারকের বিরুদ্ধে উচ্চ আদালত নিজেই ব্যবস্থা নিয়েছেন। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
