|
বার্সেলোনায় ফিরবেন মেসি, লাপোর্তোর ইঙ্গিত
নতুন সময় ডেস্ক
|
![]() বার্সেলোনায় ফিরবেন মেসি, লাপোর্তোর ইঙ্গিত গত মাসে এক সাক্ষাৎকারে বলেছেন, 'সব সময় বলেছি, আমি ক্লাবকে সাহায্য করতে পারলে খুশি হব। যদি কোনো সম্ভাবনা থাকে, আমি আবার অবদান রাখতে চাই। কারণ, এই ক্লাবকে আমি ভালোবাসি এবং এটা ভালো থাকুক, উন্নতি করুক এবং বিশ্বের সেরা ক্লাবের কাতারে থাকুক, এটাই চাই।' এদিকে ফুটবলের ইতিহাসে সবচেয়ে বেশি ট্রফি জেতা দানি আলভেজকে ফিরিয়ে এনেছে বার্সেলোনা। বুধবার ন্যু ক্যাম্পে ১০ হাজার সমর্থকের সামনে ব্রাজিলিয়ান কিংবদন্তিকে বরণ করে নিয়েছে কাতালান জায়ান্টরা। বার্সেলোনাকে হতাশা থেকে উদ্ধার করতে সভাপতি হোয়ান লাপোর্তা ক্লাবে ফিরিয়েছেন কিংবদন্তি জাভিকে। জাভি কোচ হিসেবে ফিরতে না ফিরতেই এসেছেন দানি আলভেজ। যদিও তিনি খেলোয়াড় হিসেবেই এসেছেন। আলভেজের ফেরার পরেই ক্লাব সভাপতি লাপোর্তা মেসি-ইনিয়েস্তাকে ফেরানোর ইঙ্গিত দিয়েছেন। ২০১৮ সালে ক্লাব ছেড়ে যাওয়া আন্দ্রেস ইনিয়েস্তা ও তিন মাস আগেই ক্লাব ছাড়া লিওনেল মেসির ফেরার ব্যাপারেও আশা ছাড়তে মানা করেছেন ক্লাব সভাপতি। আলভেজকে বরণ করার দিনে লাপোর্তা জানালেন লিওনেল মেসি ও আন্দ্রেস ইনিয়েস্তার বার্সায় ফেরার যে গুঞ্জন আছে তা একেবারে অমূলক নয়। বার্সা সভাপতি বলেছেন, 'আমি কখনোই এটা (মেসি-ইনিয়েস্তার ফেরার খবর) উড়িয়ে দেইনি। এটা আলভেজের বেলায় হয়েছে। অন্যদের বেলাতেও যে এমনটা হবে না তা নয়।' লাপোর্তা যোগ করেন, 'এসব ফুটবলার ক্লাবকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। মেসি এবং ইনিয়েস্তার ভবিষ্যদ্বানী আমি করতে পারি না। তারা এখনো খেলছেন। তারা সবসময়ই আমাদের ভাবনার মধ্যে আছেন। যদিও তাদের সঙ্গে অন্য ক্লাবের সঙ্গে চুক্তি আছে এবং আপনাদের এটাকে সম্মান করতে হবে। কিন্তু (ভবিষ্যত) জীবনে কী হবে আপনি তা জানেন না।' |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
