|
মাটিতে খালি পায়ে হাঁটার উপকারিতা
নতুন সময় প্রতিবেদক
|
![]() মাটিতে খালি পায়ে হাঁটার উপকারিতা ঘাসের ওপর অথবা মাটিতে খালি পায়ে হাঁটার অভ্যাস শরীরের পক্ষে ভীষণ ভালো। কথায় আছে মানুষ মাটির তৈরী। আর সেই মাটিতে খালি পায়ে হাঁটা কিংবা ঘাসের উপর হাঁটার অভ্যাস কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। এর ফলে শরীরের সচল ক্ষমতা ক্রমশই বাড়তে পারে এবং মানসিক উৎফুল্লতা সক্রিয় হয়। বিশেষজ্ঞ টিম গ্রে বলছেন, মানুষ মনে করেন এটি কোনওভাবে কাজ দেয় না। তবে এটি আপনাকে কতদিক থেকে সুস্থ রাখতে পারে আপনি নিজেও জানেন না। মাটিতে পা রাখলে, পায়ের নিচের ঘাম গ্রন্থি এবং পৃথিবী তলের ইলেকট্রন আপনার শরীরে কাজ করার ক্ষমতা আরও বাড়ায়। তার সঙ্গেই বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজও করে। আসুন জেনে নেয়া যাক উপকারগুলো: ১.আপনার শরীরের অতিরিক্ত প্রদাহ কম করতে সাহায্য করে। শরীরের অত্যধিক তাপ পায়ের সঙ্গেই ঘাম হিসেবে বেরিয়ে যায়। ২.রাতে ঘুম ভাল আসে। অল্প সময়েই নিদ্রায় মগ্ন থাকার সুবিধা পাবেন। ৩.যেকোনও রকম ব্যাথা বেদনা, পেশীতে সংকোচন এবং গাঁটে ব্যাথা থেকে রেহাই মিলবে। বিশেষ করে শীতকালে ভোরবেলা শিশির ভেজা মাঠে হাঁটলে খুব ভাল। ৪.উচ্চ রক্তচাপের সমস্যা থাকলে এই অভ্যাস ভুল করেও এড়িয়ে গেলে চলবে না। একটু সময় বের করুন। এটি ব্লাড প্রেসারে খুব কার্যকরী। ৫.উদ্বেগ দূর করে। মন বিচলিত থাকলে সহজেই শান্ত হবে, স্ট্রেস কমবে এবং মানসিক ভাবে অনেক শক্ত থাকবেন। ৬.কখনো মন খারাপ হলে একটু বাইরে গিয়ে মাঠে কিংবা রাস্তায় খালি পায়ে হেঁটে আসুন। এমনিই মন ভাল হবে। সঙ্গেই ঘাস হলে আর কোনও কথা নেই। ৭.রক্ত সঞ্চালন সঠিক থাকে। খালি পায়ের সঙ্গে ভূতলের এই সংযোগ শরীরে রক্ত কোষগুলিকে জাগিয়ে তোলে এবং সুস্থ রাখে সারাদিনের ব্যস্ত সময়ের পর চাইলে একটু সময় কিন্তু অবশ্যই বের করা যায়। অন্তত ৫ মিনিট নিশ্চই! |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
তেঁতুলিয়ায় গুণগতমানের সবুজ চা পাতা উৎপাদনে ক্ষুদ্র চাষিদের উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত
নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভূরুঙ্গামারীতে বিক্রি হচ্ছে ইউক্যালিপটাস চারা
ইনফিনিক্স স্মার্টফোনে বারবার বিস্ফোরণ, ঝুঁকিতে গ্রাহকের জীবন
টেকনাফে সরকারি উন্নয়ন প্রকল্পে যুবলীগ নেতা খোকনের ২০ লাখ টাকা চাঁদা দাবি, না দেওয়ায় ঠিকাদারের ওপর হামলা
