ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৮ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
মার্শ-ওয়েডকে ছাড়াই অ্যাশেজে অস্ট্রেলিয়া
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 17 November, 2021, 6:08 PM

মার্শ-ওয়েডকে ছাড়াই অ্যাশেজে অস্ট্রেলিয়া

মার্শ-ওয়েডকে ছাড়াই অ্যাশেজে অস্ট্রেলিয়া

৮ই ডিসেম্বর শুরু হতে যাচ্ছে এবারের অ্যাশেজ। ব্রিসবেনের গ্যাবা আর অ্যাডিলেড ওভালে হওয়া প্রথম দুই টেস্টের জন্য দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দলে জায়গা হয়নি অস্ট্রেলিয়াকে সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো দুই তারকা ম্যাথু ওয়েড ও মিচেল মার্শের। ওদিকে ডাক পেয়েছেন উসমান খাজা ও ট্রাভিস হেড। অ্যাশেজে অংশ নিতে আগামী ৩ই ডিসেম্বর অস্ট্রেলিয়া যাবে ইংল্যান্ড

কনকাশানের কারণে উইল পুকোভস্কি খেলতে পারবেন না, এটা মোটামুটি নিশ্চিত ছিল। যে কারণে অনুমিতভাবেই ডাক পেয়েছেন ওপেনার মার্কাস হ্যারিস। ডেভিড ওয়ার্নারের সঙ্গে ইনিংসের উদ্বোধন করতে দেখা যাবে তাঁকে। ব্যাটিং অর্ডারের তিন ও চার নম্বরে যথাক্রমে মারনাস লাবুশেন ও স্টিভেন স্মিথকে দেখা যাবে।

ম্যাথু ওয়েড না থাকার কারণে ব্যাটিং অর্ডারের পাঁচ নম্বর জায়গাটির জন্য লড়াই হবে দলে ফেরত আসা হেড আর খাজার মধ্যেই। ২০১৯ সালের সর্বশেষ অ্যাশেজে খেলেছিলেন খাজা, এরপর আর টেস্ট দলে দেখা যায়নি তাঁকে। কিন্তু এবার শেফিল্ড শিল্ডে যে দুর্দান্ত ফর্মে ছিলেন, খাজাকে না নিয়ে উপায় ছিল না অস্ট্রেলিয়ার নির্বাচকদের।

৬৭.৩৩ গড়ে ৪০৪ রান করেছেন খাজা, সঙ্গে আছে দুটি সেঞ্চুরি। ওদিকে ফর্মে আসার সুবিধা পাচ্ছেন হেডও। একসময় অস্ট্রেলিয়ার পরবর্তী অধিনায়ক হিসেবে তাঁকে ভাবা হলেও দলে নিজের জায়গা পাকা করতে পারেননি তিনি। এবার ঘরোয়া ক্রিকেটে ভালো খেলে নির্বাচকদের নজরে এসেছেন।

পেস বিভাগে যথারীতি আছেন তিন নির্ভরযোগ্য তারকা মিচেল স্টার্ক, প্যাট কামিন্স ও জশ হ্যাজলউড। হুট করে জেমস প্যাটিনসন অবসর নিয়ে নিয়েছেন। এ কারণে দলের চতুর্থ পেসার হিসেবে খেলার জন্য স্কোয়াডে ডাক পেয়েছেন মাইকেল নেসের ও ঝাই রিচার্ডসন। মূল স্পিনার নাথান লায়নের বিকল্প হিসেবে স্কোয়াডে রাখা হয়েছে মিচেল সোয়েপসনকে।

টিম পেইন (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, স্টিভেন স্মিথ, মার্কাস হ্যারিস
মারনাস লাবুশেন, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, উসমান খাজা, নাথান লায়ন, মাইকেল নেসের, ঝাই রিচার্ডসন


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status