ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
টিকাদান শুরু বস্তিবাসীদের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 17 November, 2021, 9:41 AM

টিকাদান শুরু বস্তিবাসীদের

টিকাদান শুরু বস্তিবাসীদের

রাজধানীর কড়াইল বস্তির বাসিন্দাদের টিকাদানের মাধ্যমে গতকাল প্রথমদিন করোনা প্রতিরোধে বস্তি এলাকায় টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে ১৮ বছরের উপরে যেকোনো বস্তিবাসীর জন্য করোনার টিকা প্রদান করা হয়। ঢাকা উত্তর সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, টিকার জন্য যারা নিবন্ধন করেছেন, তাদের পাশাপাশি যাদের নিবন্ধন নেই, তারাও সেখানেই জাতীয় পরিচয়পত্র ও জন্মনিবন্ধন সনদ সঙ্গে নিয়ে টিকা দিতে পারবেন। সকাল সাড়ে ৯টায় কড়াইল এরশাদ স্কুল মাঠ কেন্দ্রে বস্তিবাসীদের দীর্ঘ লাইন ছিল। এতে নারীদের উপস্থিতি পুরুষদের চেয়ে বেশি ছিল। টিকা নিতে এ কেন্দ্রে সকাল সাড়ে ৯টায় আসেন গৃহকর্মী সুমি আক্তার। দুই ঘণ্টা পর সাড়ে ১১টায় টিকা পান তিনি।


সোমবার বাসায় (কড়াইলের বউবাজার) এসে নেতারা কার্ড দিয়ে গেছেন। তাই সকালেই টিকা নিতে চলে আসি। কোনো ঝামেলা ছাড়াই টিকা নিতে পারছি। কড়াইল বস্তির টিকাকেন্দ্রে স্বেচ্ছাসেবা দিচ্ছেন রেড ক্রিসেন্টের কর্মীরা। এখানে অ্যাস্ট্রাজেনেকার টিকা দেয়া হচ্ছে। কর্মকর্তারা জানান, গতকাল ১৫ হাজার টিকা এসেছে। আজ থেকে ২০ হাজার করে টিকা মজুত থাকবে। সপ্তাহব্যাপী টিকা কর্মসূচি চলবে। টিকা কর্মসূচি সকাল ৯টায় শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত। এরপরও যদি লাইনে দাঁড়ানো মানুষ থাকে। তাহলে তাদের বিকাল পাঁচটা পর্যন্ত টিকা দেয়া হবে। এরশাদ স্কুল কেন্দ্রের ৬টি বুথে ১২ জন টিকাকর্মী কাজ করছেন।


স্বাস্থ্য অধিদপ্তরের টিকাদান কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক বলেন, রাজধানীর কড়াইলে বস্তিবাসীদের টিকাদান কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছি। টিকা ক্যাম্পেইনের মাধ্যমে দুই দিন টিকা দেয়ার কথা থাকলেও এখন আমরা চিন্তা করছি পুরো বস্তিবাসীদের একবারেই কাভার করতে। ক্যাম্পেইন হলো এক জিনিস, যেখানে আমরা এক দিন বা দুইদিন দিলাম। কিন্তু এখন আমরা এটাকে ক্যাম্পেইন বলছি না, পুরো বস্তিকেই আমরা টিকার আওতায় নিয়ে আসবো। যে ক’দিনই লাগে, এ কার্যক্রম চলবে। পর্যায়ক্রমে সারা দেশের বস্তিগুলোকে টিকার আওতায় নিয়ে আসবো।


ডা. শামসুল হক বলেন, আগে আমরা বিভিন্ন জায়গায় টিকাদান কর্মসূচি পরিচালনা করলেও বস্তি এলাকায় টিকা সেভাবে দেয়া হয়নি। এতদিন ক্যাম্পেইনের ভিত্তিতে আমরা টিকা দিয়েছি। তিনি আরও বলেন, কড়াইল বস্তিতে তিন লাখের মতো মানুষ আছে। তাদের অনেকেই টিকা নিয়েছে, যারা নেয়নি তাদেরই আমরা টিকা দেবো। তবে অবশ্যই ১৮ বছরের বেশি বয়সীদের টিকা দেয়া হবে, এর নিচে নয়। যাদের নিবন্ধন নেই, তাদের কীভাবে টিকা দেয়া হবে জানতে চাইলে ডা. শামসুল হক বলেন, এখানে যারা আসবে তাদের অনস্পট নিবন্ধন করানো হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status