ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
আলোচিত গ্যাস পাইপলাইন প্রকল্প থেকে সরে গেল জার্মানি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 17 November, 2021, 10:44 AM

আলোচিত গ্যাস পাইপলাইন প্রকল্প থেকে সরে গেল জার্মানি

আলোচিত গ্যাস পাইপলাইন প্রকল্প থেকে সরে গেল জার্মানি

রাশিয়া ও জার্মানির মধ্যকার আলোচিত গ্যাস পাইপলাইন প্রকল্পের অনুমোদন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। এর ফলে যুক্তরাজ্য ও ইউরোপে গ্যাসের দাম এখন ঊর্ধ্বমুখী।

দু'দেশের রাজনৈতিক জটিল সমীকরণের কারণে রাশিয়া থেকে জার্মানিতে গ্যাস সরবরাহের এই মেগা প্রকল্প অনির্দিষ্টকালের জন্য অনিশ্চয়তার মুখে পড়ল।
আলোচিত গ্যাস পাইপলাইন প্রকল্প থেকে সরে গেল জার্মানি

রাশিয়া এবং জার্মানির অন্যতম প্রধান খনিজ সম্পদ গ্যাস সরবরাহের মেগা প্রকল্প নর্দস্ট্রিম প্রকল্প ২। পূর্বসাগরের ওপর দিয়ে ১০ বিলিয়ন ইউরোর অর্থের প্রায় একহাজার ২২৫ কিলোমিটার দীর্ঘ পাইপলাইনের জোড়া লাগানোর প্রকল্পের কাজ শেষ হয়েছে সেপ্টেম্বরে। কথা ছিল সবকিছু ঠিক থাকলে শিগগিরই শুরু হবে গ্যাস সরবরাহ। এই ঠান্ডার মৌসুমে যুক্তরাজ্য ও ইউরোপে গ্যাসের চাহিদা যখন তুঙ্গে হঠাৎ তখনই গ্যাস সরবরাহের চুড়ান্ত অনুমোদন দেয়া থেকে সরে এল জার্মানি।

বার্লিনের দাবি, গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান আন্তর্জাতিক ও জার্মানির নিয়ম নীতির তোয়াক্কা না করায় এমন সিদ্ধান্ত।

জার্মান পাওয়ার রেগুলেটরি অধিদপ্তর বলছে, রাশিয়া তার রাজনৈতিক বাহুবলের শক্তি প্রদর্শণের মাধ্যমে নিজেদের ফায়দা লুটতেই প্রতিবেশী দেশ ইউক্রেনকে পাশ কাটিয়ে গ্যাসের পাইপলাইন স্থাপন করেছে। যার ফলে ইউক্রেন তার প্রাপ্য ট্রানজিট ফি থেকে বঞ্চিত হচ্ছে, যা আন্তর্জাতিক নীতিবিরোধী। রাশিয়ার গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান অবৈধ পন্থা অবলম্বন করায় চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোনো কারণে জার্মানি অনুমোদন দিলেও পরিপূর্ণ গ্যাস সরবরাহে নিতে হবে ইইউর অনুমোদনও।

জার্মান অধিদপ্তর আরও জানায়, নর্দস্ট্রিম প্রকল্পের পেছনে আছে রাশিয়ার গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান গাসপ্রম। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে রয়েছে জার্মানির সঙ্গে চুক্তিবদ্ধ গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট নর্দস্ট্রিম দুই প্রকল্পটিকে নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ইউক্রেনের বিরুদ্ধে সবরকমের নোংরা ভূরাজনৈতিক অস্ত্র পরিহারেরও আহবান জানান। এর আগে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, গ্যাসের পাইপলাইনটি ইউক্রেনের বিরুদ্ধে ব্যবহৃত হলে রাশিয়ার বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি তিনি ইইউর কাছে তুলে ধরবেন। রাশিয়া থেকে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহের অনুমোদন বাতিলের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইউক্রেন। সংহতি জানিয়েছে পোলিশ গ্যাস কোম্পানি পিজিএসআইজি।

পাইপলাইনটি তৈরিতে অর্থ সহায়তা দিয়েছে রাশিয়ার গাসপ্রম, ওএমবি, উইন্টারসেল ডিয়া এনার্জি, ইউনিপার এবং শেল। চুক্তি অনুযায়ী, বছরে ৫৫ বিলিয়ন ঘনমিটার গ্যাস রাশিয়া থেকে জার্মানিতে সরবরাহের কথা ছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status