|
কৃষিতে নেদারল্যান্ডের সহযোগিতা পাবে বাংলাদেশ
নতুন সময় প্রতিবেদক
|
![]() কৃষিতে নেদারল্যান্ডের সহযোগিতা পাবে বাংলাদেশ ইউরোপের বাজারে সতেজ শাকসবজি ও ফলমূল এবং প্রক্রিয়াজাত কৃষিপণ্যের রপ্তানি বৃদ্ধি করতে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকের নেতৃত্বে সরকারি ও বেসরকারি উদ্যোক্তা-ব্যবসায়ীদের একটি দল নেদারল্যান্ড এবং যুক্তরাজ্য সফর করছেন। তারই অংশ হিসেবে ব্রিটেনের বাংলাদেশি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বিবিসিসিআইয়ের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় কৃষিমন্ত্রী বলেন, আর্থিক সহযোগিতা নয়, প্রযুক্তিগত সহায়তায় দিয়ে বাংলাদেশের পাশে পেতে চায় যুক্তরাজ্যসহ ইউরোপের দেশগুলোকে। পেঁয়াজের ঘাটতি পূরণে দ্রুতই নেদারল্যান্ড থেকে আসছে ১০ হাজার টন পেঁয়াজ। নেদারল্যান্ডের বছরজুড়ে পেঁয়াজ চাষের কৌশলও বাংলাদেশ কাজে লাগাতে চায় বলে জানান মন্ত্রী। ড. আব্দুর রাজ্জাক বলেন, এই মুহূর্তে তারা ১০ হাজার টন পেঁয়াজ বাংলাদেশ পাঠাচ্ছে। আমরা গুদামে গিয়েছিলাম। আমাদের দেখাইল কন্টেইনার রেডি টু গো টু বাংলাদেশ। কৃষি সেক্টরে বিনিয়োগের আগ্রহের কথা তুলে ধরে ব্রিটেনের বাংলাদেশি ব্যবসায়ীরা বলেন, বিদেশি রপ্তানি উপযোগী উচ্চমূল্যের ফল ও সবজি উ্ৎপাদনের দিকে গুরুত্ব দেওয়া প্রয়োজন। করোনা মহামারির মধ্যেই গত অর্থবছরে ১০২ কোটি ৮১ লাখ ডলারের কৃষিপণ্য রপ্তানি করেছে বাংলাদেশ, যা রপ্তানি খাতে নতুন রের্কড। কৃষিপ্রধান দেশ হলেও বাংলাদেশ অনেকাংশে পিছিয়ে রয়েছে রপ্তানি উপযোগী প্রক্রিয়াজাতকরণে। নানামুখী সমস্যাগুলো মোকাবিলা করে কৃষিপণ্যের মাধ্যমে ব্রিটেনের বিশাল বাজারে নিজেদের অবস্থান শক্ত করতে চায় বাংলাদেশ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
