ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
‘যদি মন কাঁদে’ হুমায়ূন আহমেদের জন্মদিনে শাওনের নতুন গান
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 13 November, 2021, 11:39 AM

‘যদি মন কাঁদে’ হুমায়ূন আহমেদের জন্মদিনে শাওনের নতুন গান
নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের আজ জন্মদিন। তার স্মরণে নতুন একটা গান গাইলেন মেহের আফরোজ শাওন। ‘যদি মন কাঁদে-দ্বিতীয় অধ্যায়’ শিরোনামের এ গানটি হুমায়ূন আহমেদের প্রাণের জায়গা নুহাশপল্লীতে চিত্রায়িত হয়েছে। ‘যদি মন কাঁদে’ শিরোনামের হুমায়ূন আহমেদের এ গানটি শাওনের কণ্ঠে এখনও তুমুল জনপ্রিয়।

‘যদি মন কাঁদে-দ্বিতীয় অধ্যায়’ গানটির কথা লিখেছেন মোহাম্মদ ফজল। আর আগের গানটার মতো এটারও সুর করেছেন এস আই টুটুল। শুক্রবার (১২ নভেম্বর)এই গানটি প্রকাশ করা হয়েছে লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে।

গানটি নিয়ে শুক্রবার (১২ নভেম্বর) রাতে শাওন জাগো নিউজকে জানান, ‘হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষেই ‘যদি মন কাঁদে-দ্বিতীয় অধ্যায়’ গানটির প্রকাশ করা হয়েছে লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে।’

১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার মোহনগঞ্জে জন্ম নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের। ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১২ সালের ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এই লেখকের।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status