ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
বেনাপোলে সাড়ে ৯ লাখ টাকার আংটির পাথর উদ্ধার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 1 November, 2021, 4:01 PM

বেনাপোলে সাড়ে ৯ লাখ টাকার আংটির পাথর উদ্ধার

বেনাপোলে সাড়ে ৯ লাখ টাকার আংটির পাথর উদ্ধার

বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন ও কাস্টমস তল্লাশি কেন্দ্রে তাজুল ইসলাম নামে এক বাংলাদেশি পাসপোর্টযাত্রীর কাছ থেকে নয় হাজার পিস উন্নত মানের পাথর উদ্ধার করেছে কাস্টমস শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। আংটিতে ব্যবহারযোগ্য এসব মূল্যবান পাথরের মূল্য প্রায় সাড়ে ৯ লাখ টাকা।

রোববার বিকেলে বেনাপোল কাস্টমস স্ক্যানিং পার হয়ে বাইরে আসার সময় শুল্ক গোয়েন্দারা এ পাথর উদ্ধার করে। পাসপোর্টযাত্রী চাঁদপুর জেলার জালাল উদ্দিনের ছেলে মোহাম্মাদ তাজুল ইসলাম।

কাস্টমস শুল্ক গোয়েন্দা ও তদন্ত সার্কেলের সহকারী পরিচালক মনিরুজ্জামান চৌধুরী বলেন, পাসপোর্টযাত্রী তাজুল ইসলাম ভারত থেকে ফিরে কাস্টমস ও ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করে বের হওয়ার চেষ্টা করে। এ সময় ওই যাত্রীর চলাফেরা ও ব্যস্ততা দেখে সন্দেহ হয় কাস্টমসে থাকা শুল্ক গোয়েন্দাদের। পরে শুল্ক গোয়েন্দা সদস্যরা যাত্রীর সাথে থাকা ব্যাগ তল্লাশি করেন।

যাত্রীর ব্যাগ ও পরে শরীর তল্লাশি করে তার পকেটে লুকিয়ে রাখা আংটিতে ব্যবহৃত বিভিন্ন রঙের নয় হাজার পিস মূল্যবান পাথর পাওয়া যায়। পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে যাত্রীর সাথে থাকা পাথরসহ যাত্রীকে চেকপোস্ট কাস্টমস রাজস্ব কর্মকর্তাদের কাছে সোপর্দ করা হয়।

পরে কাস্টমস কর্মকর্তারা পাথর জব্দ করে যাত্রীকে ছেড়ে দেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status