|
পুলিশ ক্যাম্প নির্মিত হচ্ছে রোহিঙ্গা শিবিরে
নতুন সময় প্রতিবেদক
|
![]() পুলিশ ক্যাম্প নির্মিত হচ্ছে রোহিঙ্গা শিবিরে তিনি জানান, ইউএনএইচসিআর সঙ্গে আলোচনা ক্রমে ৩টি নতুন ক্যাম্প স্থাপনের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়। এরমধ্যে লম্বাশিয়া ও নৌকার মাঠ পুলিশ ক্যাম্পের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এসপি নাইমুল আরও জানান, ওই ক্যাম্পগুলোর নির্মাণ কাজ শেষ হলে ১৪ এপিবিএন পুলিশের ফোর্সের আবাসন সমস্যার সমাধান হবে। এই বিষয়ে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার এবং ইউএনএইচসিআরের কক্সবাজার প্রধানের সঙ্গে আলোচনা এবং চুক্তি হয়। এ ব্যাপারে ১৪ এপিবিএন এর পক্ষ থেকে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত এবং ইউএনএইচসিআরের কক্সবাজার প্রধান মিস ইটা সুকিকে ধন্যবাদ জানানো হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
