ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
সেনবাগে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠিত
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 16 May, 2026, 8:58 PM

সেনবাগে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠিত

সেনবাগে বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠিত

স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি নিয়ে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে সেনবাগে উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে শনিবার বিকেলে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নোয়াখালী-২ আসনের সাংসদ জয়নুল আবদিন ফারুক।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নোয়াখালী জেলার পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেন,নোয়াখালী জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক জেড এম মিজানুর রহমান খান। সেনবাগ উপজেলা প্রশাসন এবং সমাজ সেবা কার্যালয়ের সহযোগিতায় ৪ নং কাদরা ইউনিয়নের ৮ নং চাঁদপুর ওয়ার্ডের ৩৮৮ জন উপকার ভোগীদের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। 

আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ,উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, স্কুল-কলেজের প্রতিষ্ঠান প্রধানগণ,গণমাধ্যম কর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status