ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
চলে গেলেন শিল্পী তাহেরা চৌধুরী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 1 November, 2021, 12:58 PM

চলে গেলেন শিল্পী তাহেরা চৌধুরী

চলে গেলেন শিল্পী তাহেরা চৌধুরী

চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরীর স্ত্রী চিত্রশিল্পী তাহেরা চৌধুরী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রবিবার (৩১ অক্টোবর) দিবাগত রাত ১টা ২০ মিনিটে রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে শেষ নিঃস্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। তাহেরা চৌধুরীর ছোট ভাই হাসান উজ জামান মনি (জুডো মনি) বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসান উজ জামান মনি জানান, গত শুক্রবার নিজ বাসায় পড়ে গিয়ে আঘাত পান তাহেরা চৌধুরী। ওইদিন থেকেই রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। এ ছাড়া নানা শারীরিক জটিলতাও ছিল।  তিনি আরো জানান, আজ সোমবার (১ নভেম্বর) বাদ আসর আজিমপুর ছাপরা মসজিদে তাহেরা চৌধুরীর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর আজিমপুর কবরস্থানে সমাহিত করা হবে তাঁকে।

শিল্পী তাহেরা চৌধুরী ঢাকা আর্ট কলেজ, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রথম পাঁচ নারী শিক্ষার্থীর একজন তিনি। বেশ কয়েকটি চিত্রপ্রদর্শনী হয়েছে তাঁর। দেশের বাইরে বিভিন্ন চিত্রকর্মশালায় অংশ নিয়েছেন। তিনি একজন সেতারশিল্পীও ছিলেন। শিল্পী কাইয়ুম চৌধুরী মারা যান ২০১৪ সালের ৩০ নভেম্বর।

 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status