ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
এই দুর্গেই হবে ভিকি-ক্যাটরিনার বিয়ে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 1 November, 2021, 12:53 PM

এই দুর্গেই হবে ভিকি-ক্যাটরিনার বিয়ে

এই দুর্গেই হবে ভিকি-ক্যাটরিনার বিয়ে

এখনও পর্যন্ত কেউই সম্পর্কের কথা স্বীকার করেননি। কিন্তু ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

সম্প্রতি তাদের এনগেজমেন্ট-এর খবরও ছড়িয়ে পড়ে। জল্পনা চলতি বছরের ৭ থেকে ৯ ডিসেম্বরের মধ্যে তারা বিয়ে করতে চলেছেন।

জল্পনা সত্যি হলে রাজস্থানের একটি বহু পুরনো দুর্গে হবে তাদের ডেস্টিনেশন ওয়েডিং। অন্তত ৭০০ বছরের প্রাচীন সেই দুর্গ এখন বিলাসবহুল রিসোর্ট। সেখানেই নাকি বিয়ে সারবেন জুটিতে।

১৪ শতকে চৌহানদের হাতে তৈরি হয়েছিল এই বারওয়াড়া দুর্গ। রাজস্থানের বাঘের জেলা বলে জনপ্রিয় রণথোম্বরে রয়েছে এটি। একটি সংস্থা সম্প্রতি এটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয় এবং এটিকে রিসোর্টে পরিণত করে। ২০২১-এর ১৫ অক্টোবর রিসোর্টি চালু হয়।

এই বিশালাকার দুর্গের মধ্যে দু’টি প্রাসাদ রয়েছে। সঙ্গে রয়েছে অনেক মন্দির। এই প্রাসাদগুলিতেই থাকার বন্দোবস্ত রয়েছে। মোট ৪৮টি শোওয়ার ঘর রয়েছে এখানে। ঘরগুলি সম্পূর্ণ রাজস্থানের ভাস্কর্য দিয়ে মোড়া। ঘরের দেওয়াল থেকে শুরু করে বিছানার চাদর, সবেতেই রাজস্থানের ছোঁয়া রয়েছে।

রিসোর্টের ভিতরে তিনটি রেস্তরাঁ রয়েছে। দু’টি সুইমিং পুল এবং স্পা রয়েছে। রয়েছে একটি পানশালাও।

৩০ হাজার বর্গ ফুট এলাকা জুড়ে বিস্তৃত রয়েছে ওই স্পা। অতিথিদের শরীরচর্চার জন্য একটি ফিটনেস কেন্দ্রও গড়ে তোলা হয়েছে। সেখানে যাবতীয় অত্যাধুনিক সরঞ্জাম যেমন রয়েছে, পাশাপাশি আয়ুর্বেদিক উপায়ে রোগ সারানোর ব্যবস্থাও রয়েছে।

এই রিসোর্টের পাশেই রয়েছে বারওয়াড়া হ্রদ। স্থানীয়দের কাছে এই হ্রদ খুবই পবিত্র। এই রিসোর্টের দেখভালের জন্য স্থানীয়দেরই নিযুক্ত করা হয়েছে। রিসোর্টের কাছেই রয়েছে রণথোম্বর জঙ্গল। তার জীববৈচিত্রে যাতে কোনও খারাপ প্রভাব না পড়ে সে দিকে বিশেষ নজর দেন স্থানীয়রা।

সবেমাত্র খোলার কারণে ভাল সুযোগ দিচ্ছে এই রিসোর্ট। প্রতি রাতে মাথাপিছু ৬৫ হাজার টাকায় (কর আলাদা) কাটিয়ে আসতে পারেন এই রাজকীয় রিসোর্টে। এই টাকায় ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার অন্তর্ভুক্ত।

নানা ধরনের রাজস্থানি খাবারের স্বাদ নিতে পারবেন অতিথিরা। রাঁধুনীরা আপনার পছন্দমতো বিভিন্ন রাজস্থানি পদ হাজির করবেন। প্রতিটি পদই স্থানীয় সব্জি এবং মশলা দিয়ে তৈরি হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status