|
মাহাদি জে আকিবের জ্ঞান ফিরেছে
নতুন সময় প্রতিবেদক
|
![]() মাহাদি জে আকিবের জ্ঞান ফিরেছে শুক্রবার রাতে কলেজের প্রধান ছাত্রাবাসে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে মারামারির জের ধরে শনিবার দুপুরে আবার সংঘর্ষ হয়। শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী ছাত্রলীগকর্মী হিসেবে পরিচিত আকিবকে ক্যাম্পাসের অদূরে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে একা পেয়ে ধারালো অস্ত্র, স্ট্যাম্প, রড, ছুরি ও কাঁচের বোতল নিয়ে তার উপর হামলা চালানো হয় বলে তার পক্ষের নেতাকর্মীদের দাবি। এতে মস্তিস্কে গুরুতর আঘাত পান আকিব। পরে হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে তার অপারেশন করা হয়। আকিবের মস্তিষ্কে অস্ত্রোপচারকারী চমেক হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক ডা. নোমান খালেদ চৌধুরী জানান, তার অবস্থার উন্নতি হচ্ছে। গতকাল অবস্থা ছিল গুরুতর। মাথার ডান দিকে গুরুতর আঘাত পেয়েছে। ফলে লিনিয়ার ফ্র্যাকচার অব দ্য বোন, এক্সট্রাডুরাল হিমাটোমা, একিউট সাবডুরাল হিমাটোমা, আন্ডারলাইন ব্রেইন ইনজুরি এন্ড ব্রেইন কনটিউশন, টেম্পোরাল পেরাইটার এবং ফ্রন্টাল ইনজুরি হয়। সার্জারির পরে তার মাথার খুলির হাড়ের একটা অংশ খুলে রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, ব্রেইন সোরেজিং যেহেতু বেশি ছিল তাই আর্টিফিশিয়াল ডুরামেটার দিয়ে ব্রেইনের পর্দা তৈরি করেছি। হাড়টা সেখানে দেয়া যায়নি। দিলে ব্রেইনের ওপর চাপ তৈরি হবে। সেজন্য সেটা বের করে নিয়ে পেটের চামড়ার নিচে আলাদা একটা কক্ষ তৈরি করেছি। ওখানে হাড়টা রেখেছি। পরে সে সুস্থ হলে দ্বিতীয় অপারেশন করে হাড়টি প্রতিস্থাপন করা হবে। ডা. নোমান খালেদ চৌধুরী বলেন, আকিবের জ্ঞান ফিরেছে। আইসিইউতে যে টিউবের ভিতরে রাখা হয়েছিল, সেটা বের করেছি। বাকিটা অভ্যন্তরীণ রিকভারির বিষয়। সেটা সময়সাপেক্ষ। ইনফেকশন না হওয়া এবং ব্রেইনের বিহেভিয়ারের উপর (যেহেতু বড় আঘাত পেয়েছে) বাকিটা নির্ভর করছে। বয়স কম হওয়ায় এবং দ্রুততম সময়ে অপারেশন হওয়ায় আমি আশাবাদী। সবার কাছে আকিবের বাবার আর্তি জানিয়েছেন, আমার ছেলেটা নিরীহ। সে যেন সুস্থ হয়ে যায়। সবাই সে দোয়াই করবেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
