ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
লিটন দাসকে নিয়ে ‘মূল্যছাড় অফার’, মুখ খুললেন স্ত্রী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 30 October, 2021, 5:22 PM

লিটন দাসকে নিয়ে ‘মূল্যছাড় অফার’, মুখ খুললেন স্ত্রী

লিটন দাসকে নিয়ে ‘মূল্যছাড় অফার’, মুখ খুললেন স্ত্রী

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে এখনও জয়ের দেখা পায়নি বাংলাদেশ। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনায় লিটন দাসের পারফরম্যান্স। টানা কয়েক ম্যাচে রানখরায় ভোগা টাইগার ওপেনার লিটন দাসের রানের সংখ্যার সমপরিমাণ শতকরা হারে ডিসকাউন্ট ঘোষণা দেওয়া হয় ফেসবুকে।

বিষয়টি নিয়ে এবার মাঠে নামলেন লিটন দাসের স্ত্রী দেবশ্রী বিশ্বাস সঞ্চিতা। তিনি সমালোচকদের জবাব দিয়েছেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচের আগে ও ম্যাচের সময় অনেক ব্যবসায়ীই অফার দিয়েছিলেন, লিটন যত রান করবেন আজ, কাস্টমারদের তত পার্সেন্টই ছাড় দেবেন তারা। এ নিয়ে ব্যাপক চর্চা হয় সামাজিক মাধ্যমে, ভাইরাল হয় অনেক ‘মিম’। এসব নিয়েই চটেছেন সঞ্চিতা।

নিজের ফেসবুক প্রোফাইলে দেয়া এক স্ট্যাটাসে সঞ্চিতা লেখেন, বিষয়টা হচ্ছে, কেউ ক্যাচ মিস করলে বা খারাপ খেললে সেটাই আসলে সবসময় সমস্যা না। কখনো কখনো কেবলমাত্র ব্যক্তি বিশেষ বা তার নামটিকেই সমস্যা বানিয়ে ফেলা হয়!

মানুষ লিটনদের নিয়ে মজা করলে বা মিম বানালে সেটি নিয়ে বিশেষ আপত্তি নেই জানিয়ে সঞ্চিতা বলেন, এসব আমাদের গা সওয়া হয়ে গেছে। কিন্তু, যখন খেয়াল করি কিছু ব্যবসায়িক পেজ শুধুমাত্র তাদের ব্যবসার খাতিরে লিটনের নাম ব্যবহার করছে এবং তার খারাপ খেলার জন্য প্রার্থনা করছে, তখনই বাকরুদ্ধ হয়ে যাই। মানে ভাবুন, আপনারা এতটাই খারাপ ও পচে যাওয়া মনের মানুষ যে, ব্যবসার কৌশল হিসেবে আপনারা চাইছেন একজন খেলোয়াড় খারাপ খেলুক! লজ্জা!

প্রসঙ্গত, মিরপুরে নিউজিল্যান্ড সিরিজে ফ্লপ ছিলেন ওপেনার লিটন কুমার দাস। টি-টোয়েন্টি বিশ্বকাপেও ধারাবাহিক ব্যর্থ ছিলেন।  বিশ্বকাপে ব্যর্থতায় মোড়ানো লিটনের ইনিংসগুলো নিয়ে তুমুল সমালোচনা হয়েছে। এর মধ্যে শ্রীলংকার ম্যাচে লিটন দুটি গুরুত্বপূর্ণ ক্যাচ মিস নিয়েই সবচেয়ে বেশি সমালোচনা হয়েছে।

বাংলাদেশের দর্শকরা মনে করেন ওই দুটি ক্যাচ মিস করেই মূলত বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে যায়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status