ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৯ আগস্ট ২০২৬ ১৪ ভাদ্র ১৪৩৩
ধানক্ষেতে মিলল শিশু নুসরাতের বস্তাবন্দি লাশ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 23 October, 2021, 3:16 PM

ধানক্ষেতে মিলল শিশু নুসরাতের বস্তাবন্দি লাশ

ধানক্ষেতে মিলল শিশু নুসরাতের বস্তাবন্দি লাশ

নাটোরের লালপুর উপজেলায় ধানক্ষেত থেকে নুসরাত খাতুন (৬) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।  

শনিবার সকালে উপজেলার আব্দুলপুর এলাকার ধানক্ষেত থেকে বস্তাবন্দি অবস্থায় ওই শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

নিহত নুসরাত খাতুন আব্দুলপুর কদমতলা গ্রামের বাবু হোসেনের মেয়ে।

এ ঘটনায় সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রসহ দুজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলো- একই গ্রামের সাইদুল ইসলাম ও সপ্তম শ্রেণির ছাত্র ইলিয়াস হোসেন ইমন।

স্থানীয়রা জানান, গত ১৯ অক্টোবর দুপুর থেকে নুসরাত নিখোঁজ হয়। তাকে অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি।

লালপুর থানার ওসি ফজলুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ওই লাশ উদ্ধার করে। শিশুর মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status