ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
রবিবার থেকে শুরু হচ্ছে দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 22 October, 2021, 10:44 AM

রবিবার থেকে শুরু হচ্ছে দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদন

রবিবার থেকে শুরু হচ্ছে দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদন

করোনা মহামারির জন্য বাংলাদেশের ওপর আরোপিত ভিসা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে দক্ষিণ কোরিয়া। বৃহস্পতিবার (২১ অক্টোবর) ঢাকায় কোরিয়ান দূতাবাসের ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী রবিবার (২৪ অক্টোবর) থেকে দক্ষিণ কোরিয়াতে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের ভিসা আবেদন গ্রহণ করা হবে। বাংলাদেশে করোনা পরিস্থিতি উন্নত হওয়ায় এবং কোরিয়াতে যাওয়া বাংলাদেশিদের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা কমে আসায় কোরিয়া সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

তবে কোরিয়াতে যেতে হলে অবশ্যই করোনার দুই ডোজ টিকা নিতে হবে। পাশাপাশি দেশটিতে ভ্রমণের আগে, ভ্রমণের সময় ও দেশটিতে পৌঁছানোর পর সবধরনের করোনা স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।


প্রসঙ্গত, চলতি বছর এপ্রিল মাসে বাংলাদেশের করোনা পরিস্থিতি চরম আকার ধারণ করলে বাংলাদেশিদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেয় দক্ষিণ কোরিয়া।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status