|
যশোরে র্যাব ৬ এর মোবাইল কোর্ট অভিযান
মোহাম্মদ জসিম উদ্দিন তুহিন, যশোর জেলা প্রতিনিধি
|
![]() যশোরে র্যাব ৬ এর মোবাইল কোর্ট অভিযান ভেজালখাদ্য দ্রব্য ও নকলপন্য তৈরির ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫২ এবং ওজন পরিমাপ মানদন্ড আইন ২০১৮ এর ২৪ (১) ও ৩২(১) ধারা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় রেলস্টেশন রোডের আল মাস মিয়াকে ৫০ হাজার টাকা, রেলগেট মাদ্রাসা রোড এলাকার শেখ আফজাল হোসেনকে ২০ হাজার টাকা, উপশহর সি ব্লকের আব্দুল বারীকে ৮০ হাজার টাকা, বেজপাড়ার বাবুকে ৩০ হাজার টাকা ও পূর্ব বারান্দীপাড়ার বিশ্বনাথ মাদবকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এঘটনায় ৫টি মামলা হয়েছে। এ ব্যাপারে কমান্ডার বিএন লেপ্টেন্যান্ট নাজিউর রহমান জানিয়েছেন, র্যাব প্রতিষ্ঠাকাল থেকেই চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনী, ছিনতাইকারী, অপহরণকারী, প্রতারক চক্রকে আটক করে আসছে। অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধারে সাফল্য এনেছে। সমাজে মাদকের ভয়াল থাবার বিড়ম্বনা রোধকল্পে মাদক ব্যবসায়ীদের বিরদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করে দৃষ্টান্ত স্থাপন করে জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করেছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
