|
লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি থাকতে পারে আরও দুই দিন
নতুন সময় প্রতিনিধি
|
![]() লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি থাকতে পারে আরও দুই দিন আবহাওয়াবিদ মো. আফতাব উদ্দিন আজ মঙ্গলবার এ কথা জানিয়েছেন। তিনি বলেন, লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে আগামী দুই দিন সারা দেশে কমবেশি বৃষ্টি হতে পারে। ২২ অক্টোবর থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে। এদিকে আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপ পার্থক্যের আধিক্য বিরাজ করছে। এর প্রভাবে উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর এবং সমুদ্রবন্দরসমূহের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আজ সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে। আজ সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় সর্বোচ্চ ৯১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ ছাড়া মোংলা ও পটুয়াখালীতে ৯০, খুলনায় ৮৪, খেপুপাড়ায় ৬৭, মাইজদী কোর্টে ৬৬, বরিশালে ৬৪, তেঁতুলিয়ায় ৫৫, ভোলায় ৫৩, গোপালগঞ্জে ৪২ এবং ফেনীতে ৩৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময় ঢাকায় ২৭ মিলিমিটার বৃষ্টি হয় বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সোমবার কুতুবদিয়ায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আজ মাদারীপুরে সর্বনিম্ন ২৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। সোমবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
অল্প বৃষ্টিতে পানিতে সয়লাব খড়িয়া কাজিচর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
রেজাউর রহমান ফাহিম বনানী থানা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত
বাঘাইছড়িতে বাঘাইহাট জোনের উদ্দ্যোগে বছরব্যাপী বৃক্ষরোপণ অভিযান
