ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৫ আষাঢ় ১৪৩৩
জামাত-বিএনপি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে এক হয়েছে : শিক্ষামন্ত্রী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 19 October, 2021, 3:01 PM

জামাত-বিএনপি অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে এক হয়েছে : শিক্ষামন্ত্রী
'৭১ ও '৭৫ এর ঘাতকেরা আবারো দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার অপচেষ্টায় লিপ্ত হচ্ছে। হিন্দু সম্প্রদায়ের দুর্গা পূজাকে নিয়ে ঘৃণ্য ষড়যন্ত্রে মেতে উঠেছে। শুধু তাই নয়, আগামী ২০২৩ সালের জাতীয় নির্বাচন নস্যাৎ করতে এবং ধর্মীয় সম্প্রীতি নষ্ট করতে এমন অপচেষ্টায় লিপ্ত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এসব কথা বলেন।

ডা. দীপু মনি আরো বলেন, জামাত-বিএনপি দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে আবারো এক হয়েছে। তারা দেশে ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে নিজের স্বার্থ হাসিল করছে। কিন্তু বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়ানো এই দেশের শান্তিপ্রিয় জনগণ তা হতে দেবে না। আওয়ামী লীগ ও দেশের জনগণ এই অপশক্তিকে ঐক্যবদ্ধ হয়ে মধ্যে মোকাবেলা করে দেশের স্থিতিশীল অবস্থা অব্যাহত রাখবে ইনশাআল্লাহ।

জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে সমাবেশে চাঁদপুরের বিভিন্ন উপজেলা থেকে আসা জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা, সরকারি প্রশাসন ও পুলিশ বিভাগের কর্মকর্তা এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এতে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দীন আহমদ, সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল, জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গনি পাটোয়ারী, জেলা জজ কোর্টের পিপি রনজিত রায়, জেলা পূজা উদযাপন পরিষদ নেতা সুভাষ চন্দ্র রায়, তমাল ঘোষ প্রমুখ। এদিকে, সমাবেশ শেষে শিক্ষামন্ত্রী চাঁদপুরের হাজীগঞ্জের দুটি পূজামণ্ডপ ও আখড়া পরিদর্শন করেন। এসময় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন তিনি।




পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status