ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১২ জুন ২০২৬ ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
গোপন প্রস্তাবে রাজি না হওয়ায় গভীর রাতে গৃহবধূকে ধর্ষণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 2 October, 2021, 11:17 AM

গোপন প্রস্তাবে রাজি না হওয়ায় গভীর রাতে গৃহবধূকে ধর্ষণ

গোপন প্রস্তাবে রাজি না হওয়ায় গভীর রাতে গৃহবধূকে ধর্ষণ

গোপন প্রস্তাবে রাজি না হওয়ায় রাজবাড়ীতে গভীর রাতে এক গৃহবধূকে (৩০) ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এসএম আহাদ (২৮) নামে এক যুবকের বিরুদ্ধে ভুক্তভোগী ওই গৃহবধূ মামলা করেছেন বলে জানা গেছে।

গত বৃহস্পতিবার রাজবাড়ী সদর থানায় তাকে আসামি করে মামলা করা হয়। তবে ঘটনার পর থেকে আহাদ পলাতক রয়েছে।

শনিবার রাজবাড়ী সদর থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযুক্ত আহাদ রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের গাবলা গ্রামের এসএম কবীরের ছেলে।

ওই গৃহবধূর অভিযোগ, আহাদ দীর্ঘদিন ধরে তাকে গোপন প্রস্তাব দিচ্ছিল। এতে ওই গৃহবধূ রাজি না হলে তার ঘরের আশপাশে আহাদ ঘোরাঘুরি করতো।

গত মঙ্গলবার রাত ৩টার দিকে ওই গৃহবধূ প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে আহাদ তার গলায় গামছা পেঁচিয়ে মাটিতে ফেলে দেয়। এতে করে সে মাথায় প্রচুর আঘাতপ্রাপ্ত হয়ে পড়ে যান। ওই সময় তার মুখ আটকে ধরে আহাদ তাকে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে ওই গৃহবধূ চিৎকার করলে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই মেজবাহ উদ্দিন শনিবার বলেন, ঘটনার পর থেকে আসামি আহাদ পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের প্রক্রিয়া অব্যাহত আছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status