ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১২ জুন ২০২৬ ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিবালয়ে মা ইলিশ সংরক্ষণে মতবিনিময় সভা অনুষ্ঠিত
মোহাম্মদ ইউনুস আলী, মানিকগঞ্জ
প্রকাশ: Friday, 1 October, 2021, 5:36 PM

শিবালয়ে মা ইলিশ সংরক্ষণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শিবালয়ে মা ইলিশ সংরক্ষণে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২১ (০৪- ২৫ অক্টোবর) উপলক্ষে তেওতা ইউনিয়নের আলোকদিয়া চরে মৎস্যজীবী জেলেদের সাথে মতবিনিময় সভা ও ভিজিএফ চাল বিতরণ করা হয়।  শিবালয় উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।   


শুক্রবার মৎস্যজীবী জেলেদের মাঝে ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ। এ সময় জেলা মৎস্য অফিসার মোঃ সাইফুর রহমান, শিবালয় উপজেলা সহকারী কমিশনার-ভূমি এসএম আবু দারদা,  সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ রফিকুল আলম,  তেওতা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, ইউপি সদস্যসহ মৎস্যজীবী ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।    


শিবালয় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, "মা ইলিশ সংরক্ষণে ৪ থেকে ২৫ অক্টোবর নদীতে মাছ ধরা বন্ধ থাকবে। তাই সহায়তার জন্য মৎস্যজীবীদের ২০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ হচ্ছে। ১ম দিন তেওতা ইউনিয়নের ৫০জন মৎস্যজীবীকে এ চাল দেয়া হয়। পর্যায়ক্রমে এ উপজেলার শিবালয়, তেওতা ও আরুয়া ইউনিয়নের ২ হাজার ৮৫৯জন তালিকাভূক্ত মৎস্যজীবী জেলেকে ২০ কেজি করে চাল দেয়া হবে। " তিনি আরো বলেন, "এ উপজেলায় প্রায় ৬ হাজর তালিকাভূক্ত মৎস্যজীবী জেলে রয়েছে।"

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status