ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
সিরাজগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষ্যে আলোচনা ও র‍্যালী
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ
প্রকাশ: Tuesday, 21 September, 2021, 2:55 PM

সিরাজগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষ্যে আলোচনা ও র‍্যালী

সিরাজগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষ্যে আলোচনা ও র‍্যালী

"একটি টেকসই এবং ন্যায় সংঙ্গত বিশ্বের জন্য উত্তম পুনরুদ্ধার" এই প্রতিপাদ্য নিয়ে   সিরাজগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষ্যে আলোচনাসভা,  বর্ণাঢ্য র‍্যালী প্রদর্শন করাসহ    সংগীত পরিবেশন করা হয়েছে।  এতে সহযোগিতায় ছিলেন, মোনোনাইট সেন্টাল কমিটি( এম.সি.সি)- এবং বাংলাদেশ ওয়ার্কস সেন্টার  ( এস.ডব্লিউ.সি)।


সিরাজগঞ্জের বাস্তবায়নে মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের হাট সারটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উক্ত অনু্ষ্ঠানের সভাপতিত্ব করেন, সয়দাবাদ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ সিরাজুল ইসলাম। আলোচনা সভায় বক্তব্যে রাখেন, এস.ডব্লিউ. ডি এর নির্বাহী পরিচালক মোঃ শফিকুল ইসলাম, হাট সারটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিউল কবীর, সয়দাবাদ ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সভাপতি ফরিদুল ইসলাম আকন্দ, সাধারণ সম্পাদক রেজাউল করিম, স্থানীয় মাতব্বর ফজল প্রামাণিক প্রমুখ। 


অনু্ষ্ঠানের সঞ্চালনায় ছিলেন, এস.ডব্লিউ.সি এনজিওর ফিল্ড সুপারভাইজার ইউনুস আলীও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, ফিল্ড অর্গানাইজার অচিন্তিত কুমার,আয়শা আক্তার, তানজিলা খাতুন, হিসাব রক্ষক শারমিন আক্তার, সহ এলাকার প্রায় ২ শতাধিক মানুষের উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status