ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
ইংল্যান্ডে নিউজিল্যান্ড মহিলা ক্রিকেট দলকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 21 September, 2021, 2:42 PM

ইংল্যান্ডে নিউজিল্যান্ড মহিলা ক্রিকেট দলকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি

ইংল্যান্ডে নিউজিল্যান্ড মহিলা ক্রিকেট দলকে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি

সম্প্রতি পাকিস্তানে নিরাপত্তার অজুহাত তুলে খেলা শুরুর মাত্র ২০ মিনিট আগে সিরিজ বাতিল করে দেশ ফিরে যায় নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল। এ নিয়ে বিশ্ব ক্রীড়া মহলে চলছে নানা আলোচনা-সমালোচনা।

এবার ইংল্যান্ডে বোমা হামলার হুমকি পেল নিউজিল্যান্ড মহিলা ক্রিকেট দল। তবে সেখানে সিরিজ বাতিল করেনি নিউজিল্যান্ড।
জানা গেছে, মেইল পাঠিয়ে ওই বোমা হামলার হুমকি দেওয়া হয়। এরপরই তড়িঘড়ি লেস্টারে থাকা নিউজিল্যান্ডের মহিলা ক্রিকেট দলের নিরাপত্তা বাড়ানো হয়।

বর্তমানে ইংল্যান্ড সফরে রয়েছে নিউজিল্যান্ডের মহিলা ক্রিকেট দল। আজ মঙ্গলবার লেস্টারে দু’দেশের মধ্যে তৃতীয় ওয়ানডে ম্যাচ আয়োজিত হওয়ার কথা। কিন্তু এদিন হঠাৎই ম্যাচের আগে ইংল্যান্ড বোর্ডের কর্মকর্তাদের কাছে একটি ইমেইল আসে। তাতে কিউয়ি মহিলা দলের ওপর বোমা হামলার হুমকি দেওয়া হয়। এরপরই নড়েচড়ে বসে ইংল্যান্ড প্রশাসন। তড়িঘড়ি তদন্তে নামে সেদেশের গোয়েন্দা সংস্থা। পাশাপাশি বাড়ানো হয় কিউয়ি দলের নিরাপত্তাও।

জানা গিয়েছে, যে হোটেলে কিউয়ি মহিলা ক্রিকেট দল রয়েছে, সেখানেই নাকি বোমা রাখা হয়েছে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের কাছে একটি ইমেলে এই হুমকি দেওয়া হয়। এরপরই কিউয়ি দলের নিরাপত্তা বাড়ানো হয়। যদিও পরবর্তীতে ইংল্যান্ড বোর্ডের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, এটি একটি ভুয়া মেইল। তবে তা সত্ত্বেও কোনও ধরনের ঝামেলা এড়াতে নিরাপত্তা বাড়ানো হয়েছে নিউজিল্যান্ড মহিলা ক্রিকেট দলের।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status