ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
এক যুগ পর আবার রিয়েলিটি শোতে পড়শী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 8 September, 2021, 5:17 PM

এক যুগ পর আবার রিয়েলিটি শোতে পড়শী

এক যুগ পর আবার রিয়েলিটি শোতে পড়শী

যে রিয়েলিটি শো থেকে উঠে এসেছিলেন, আবার সেই রিয়েলিটি শোতেই ফিরছেন কণ্ঠশিল্পী পড়শী। প্রায় এক যুগ আগে একটা গানের প্রতিযোগিতায় তিনি ছিলেন প্রতিযোগী। আর এবার বিচারকের আসনে বসবেন পড়শী।

বেসরকারি টিভি চ্যানেল আরটিভিতে শুরু হচ্ছে তরুণদের জন্য সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘ইয়াং স্টার’। এতে বিচারক প‍্যানেলের অন্যতম বিচারক পড়শী। প্রথমবারের মতো কোনো রিয়েলিটি শোর বিচারকের আসনে বসতে যাচ্ছেন তিনি। এ নিয়ে এই গায়িকার উচ্ছ্বাসের সীমা নেই। কারণ, রিয়েলিটি শোর মাধ্যমেই তো তাঁর ক্যারিয়ারের শুরু। সেখানকার বিচারকদের অনুপ্রেরণাতেই তো সংগীতাঙ্গনে আজ এত দূর।

শুরুর সেই দিনগুলো স্মরণ করে পড়শী বলেন, ‘তখন আমি মঞ্চে বিচারকদের সামনে গান গেয়েছি। এবার বিচারকের আসনে বসে প্রতিযোগীদের গান শুনব। একজন প্রতিযোগী যখন স্টেজে গান করতে আসেন, তখন তাঁর থাকে অনেক স্বপ্ন, তাঁর ভেতরে ভয়মিশ্রিত রোমাঞ্চ কাজ করে। সেই অভিজ্ঞতার মধ‍্য দিয়ে আমিও এসেছি। চেষ্টা করব আমার অভিজ্ঞতা দিয়ে প্রতিযোগীদের অনুপ্রাণিত করতে।’

সংগীতজীবনের এতটা পথ পাড়ি দিতে পেরে নিজের বিচারকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পড়শী। বিশেষ করে সামিনা চৌধুরী ও কুমার বিশ্বজিতের কাছে তাঁর অনেক ঋণ।

সেদিনের কথা মনে করে পড়শী বলেন, ‘আমাকে একদিন কুমার বিশ্বজিৎ স্যার বলেছিলেন, “তুইও একদিন বিচারক হবি।” স্যারের সেদিনের আশীর্বাদ সত্যি হতে যাচ্ছে। আমি অনেক আনন্দিত। আমি আসলে বিচার করব না। গানের বিচার হয় না। নানা রকম গান শুনব সারা দেশ থেকে আসা প্রতিযোগীদের কাছ থেকে আর তাদের প্রেরণা দেব।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status