ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৯ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
৭ বছর কারাদণ্ড হতে পারে নুসরাতের
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 7 September, 2021, 6:55 PM

৭ বছর কারাদণ্ড হতে পারে নুসরাতের

৭ বছর কারাদণ্ড হতে পারে নুসরাতের

বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন দমনের জন্য একটি কঠোর আইন করা হয়েছে। আইনটির শিরোনাম নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০। ২০২১ সালে এই আইনটি সর্বশেষ সংশোধনী করা হয়। এই আইনে নারী এবং শিশু নির্যাতন প্রতিরোধে কঠোর শাস্তির বিধান করা হয়েছে। কিন্তু এই আইনটি প্রণীত হবার পর থেকে দেখা যাচ্ছে যে, কতিপয় ব্যক্তি আইনটির অপব্যবহার করছেন, মিথ্যা মামলা করে প্রতিপক্ষকে ঘায়েল করার কৌশল অবলম্বন করছে। আর এ কারণেই এরকম মিথ্যা এবং অবিবেচক সুলভ মামলা যেন না হয় সেটি প্রতিরোধ করার জন্য এই আইনের ১৭ ধারায় মিথ্যা মামলা দায়ের করা হলে তার শাস্তির বিধান করা হয়েছে। নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ অনুযায়ী এ ধরনের মিথ্যা মামলা করলে ৭ বছর পর্যন্ত দণ্ড হতে পারে। আজ ঢাকার ৮ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম মাফরোজা পারভীনের আদালতে এরকম একটি হত্যা ও ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী হলেন নুসরাত। তিনি মুনিয়ার বোন। আর এই মামলাটি যদি শেষ পর্যন্ত তিনি প্রমাণ করতে না পারেন তাহলে মিথ্যা মামলা দেয়ার অভিযোগে তাকে ৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হতে পারে।

উল্লেখ্য যে, এ বছরের ১৯শে এপ্রিল গুলশানের একটি ফ্ল্যাটে আত্মহত্যা করেন মুনিয়া। এই আত্মহত্যার পরপরই নুসরাত গুলশান থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একটি মামলা দায়ের করেন। দীর্ঘ তিন মাস তদন্তের পর পুলিশ ১৯শে জুলাই চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। সেখানে পুলিশ চূড়ান্ত প্রতিবেদনে বলে আত্মহত্যার প্ররোচনার কোন আলামত পাওয়া যায়নি। একই সাথে ময়নাতদন্তের রিপোর্টে বলা হয় যে, মুনিয়া আত্মহত্যা করেছেন। এর বিরুদ্ধে একটি নারাজি দরখাস্ত দেন ওই মামলার বাদী নুসরাত। কিন্তু আদালত ওই নারাজি আবেদন নাকচ করে দেন এবং পুলিশের যে চূড়ান্ত প্রতিবেদন সেটি গ্রহণ করেন। এর ফলে মুনিয়ার আত্মহত্যা প্ররোচনার অভিযোগে যে মামলাটি নুসরাত দাখিল করেছিলেন সেই মামলাটি নাকচ হয়ে যায় এবং শেষ হয়ে যায়। কিন্তু নুসরাতকে একটি মহল প্ররোচিত করছে এবং অন্য উদ্দেশ্য হাসিলের জন্য তাকে আবার নতুন একটি মামলা দায়ের করার জন্য উদ্বুদ্ধ করেছে এবং তারই ফলশ্রুতিতে আজ সোমবার ঢাকার ৮ নম্বর নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নুসরাত বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন এবং হত্যা ধর্ষণের মামলায় ৮ জনকে আসামি করা হয়েছে। মজার ব্যাপার হল যে, নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১), ৯(২) এবং ৯(২)-এ ধর্ষণের কথা বলা হয়েছে। ৯(১)-এ বলা হয়েছে যে, যদি কোন ব্যক্তিকে ধর্ষণ করা হয়, ধর্ষণের পর যদি ওই নারী জীবিত থাকেন তাহলে ৯(১) ধারা প্রযোজ্য হবে। ৯(২)-এ বলা হয়েছে, ধর্ষণ করে হত্যা করা হলে ৯(২) প্রদান করা হবে। আর ৯(৩) হল গ্যাং-রেপ, যেখানে সম্মিলিতভাবে কাউকে ধর্ষণ করা হয়েছে।

মুনিয়া মারা গেছেন হাজার ১৯শে এপ্রিল আর তার ময়নাতদন্তের রিপোর্টে দেখা গেছে যে, তিনি আত্মহত্যা করে মৃত্যুবরণ করেছেন। কাজেই, এতদিন পর এই ধর্ষণের মামলা দায়ের করাটাই উদ্দেশ্যপূর্ণ বলে মনে করছেন আইনজ্ঞরা। কারণ, ধর্ষণের ঘটনা যদি ঘটে থাকে তাহলে যখন ধর্ষণ হয়েছে তার পরপরই মামলাটি করতে হবে। আইন অনুযায়ী ধর্ষণ হল কারো অসম্মতিতে জোর করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন। সেটি এতদিন না করে এখন এ মামলাটি দায়ের করাটাই একটি উদ্দেশ্যমূলক বলে মনে করছেন আইন বিশ্লেষকরা। দ্বিতীয়ত, হত্যা মামলা করা হয়েছে। ইতিমধ্যে ময়নাতদন্তের রিপোর্টে প্রমাণিত হয়েছে যে মুনিয়া আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের রিপোর্টে যখন আত্মহত্যা প্রমাণিত হয়েছে তখন এটিকে ধর্ষণ বলার উদ্দেশ্য কি সে নিয়েও প্রশ্ন উঠেছে। এখন ঢাকার ৮ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এই মামলাটিকে পিবিআইকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন। পিবিআই নিশ্চয়ই তদন্ত করবে এবং সত্য অনুসন্ধান করবে কিন্তু মামলার ভারে ন্যুজ হয়ে থাকা নিম্ন আদালতে আরেকটি নতুন মামলা করা হয়েছে যে মামলাটির প্রধান উদ্দেশ্য হলো মিডিয়াতে কিছু ব্যক্তির বিরুদ্ধে অপপ্রচার করা, কিছু ব্যক্তিকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা। কাজেই এই মামলাটির শেষ পরিণতি আত্মহত্যার প্ররোচনার মামলার মতোই হতে পারে বলে অনেকে মনে করছেন। সেক্ষেত্রে নুসরাতকে হয়তো মিথ্যা মামলার অভিযোগে দোষী সাব্যস্ত করা হতে পারে এবং সেটি যদি হয় তাহলে ১৭ ধারা অনুযায়ী তার সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড হতে পারে।

মুনিয়ার ভাইয়ের মামলা কেন ধামাচাপা দেয়া হচ্ছে?

আত্মহত্যা প্ররোচনা মামলা মিথ্যা ও ভিত্তিহীন প্রমাণিত হবার পর মুনিয়ার বোন নুসরাত তানিয়া গতকাল সোমবার নতুন একটি উদ্দেশ্যমূলক মামলা দায়ের করেছেন। গতকাল সোমবার ঢাকার ৮ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এই মামলাটি দায়ের করা হয়। ট্রাইব্যুনালের বিচারক বেগম মাফরোজা পারভীন বাদীর জবানবন্দী গ্রহণ করে মামলাটি পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। এই মামলা আমলে নেয়ায় আইনের গুরুতর ব্যত্যয় ঘটেছে বলে আইনজ্ঞরা মনে করছেন। মুনিয়ার মৃত্যুর পর গতকালের মামলার পর মোট ৩টি মামলা দায়ের হলো। মুনিয়ার আত্মহত্যার পর প্রথম মামলাটি দায়ের করেছিলেন মুনিয়ার বড় বোন নুসরাত তানিয়া। এটি ছিলো আত্মহত্যা প্ররোচনার মামলা। এরপর মুনিয়ার বড় ভাই আশিকুর রহমান সবুজ মুনিয়ার মৃত্যুকে হত্যাকাণ্ড দাবী করে সিএমএম আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। ঐ হত্যা মামলায় প্রধান

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status