ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
২০০ কোটি টাকা চাঁদাবাজি, অভিনেত্রী গ্রেপ্তার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 6 September, 2021, 9:11 PM

২০০ কোটি টাকা চাঁদাবাজি, অভিনেত্রী গ্রেপ্তার

২০০ কোটি টাকা চাঁদাবাজি, অভিনেত্রী গ্রেপ্তার

জেলে বন্দি থাকা প্রেমিকের হয়ে তার অপরাধের সাম্রাজ্য পরিচালনা করছিলেন এক অভিনেত্রী। এসময় ২০০ কোটি টাকা চাঁদাবাজি করেন তিনি। অভিযোগের প্রমাণ মেলায় অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হলেন বলিউড অভিনেত্রী লীনা মারিয়া পল!

গতকাল রোববার তাকে গ্রেপ্তার করে দিল্লি পুলিশের ইকোনমিক অফেন্সেস উইং। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেলবন্দি প্রেমিকের হয়ে চাঁদাবাজির কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ।

বলিউডের পরিচিত মুখ লীনা। ২০১৩ সালে ‘মাদ্রাজ কাফে’-তে দেখা গিয়েছিল তাকে। এরপর অবশ্য খুব বেশি নিয়মিত কাজ করতে দেখা যায়নি তাকে।

জানা গেছে, লীনার প্রেমিক এস চন্দ্রশেখর পুলিশের হাতে গ্রেপ্তারের পর কয়েক মাস ধরে দিল্লির রোহিণী জেলে রয়েছেন। তার বিরুদ্ধে চাঁদাবাজি, প্রতারণাসহ মোট ২১টি অভিযোগ রয়েছে। বন্দি অবস্থাতেও তিনি এই ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিলেন বলে পুলিশ জানতে পারে।

পুলিশ জানায়, এই কাজে তাকে জেলের দুজন অফিসারও সাহায্য করছিলেন। পাশাপাশি প্রেমিকা, অভিনেত্রী লীনা এবং আরও দুই সহযোগী ছিল চন্দ্রশেখরের। লীনার সঙ্গে ওই দুই সহযোগী এবং অ্যাসিস্ট্যান্ট জেল সুপারিটেন্ডেন্ট এবং ডেপুটি সুপারিটেন্ডেন্টও গ্রেপ্তার হয়েছেন। শুধু তাই নয়, অপরাধের কথা স্বীকারও করেছেন রোহিণী জেলের দায়িত্বে থাকা এই দুজন।

এর আগে, গত ৭ অগস্ট ফর্টিস হেলথকেয়ারে প্রাক্তন প্রোমোটার শিবিন্দর সিংহের স্ত্রী পুলিশে অভিযোগে জানান, গত জুন মাসে দেশটির আইন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ অফিসার সেজে তার সঙ্গে যোগাযোগ করেছিলেন এক ব্যক্তি। বড় অঙ্কের টাকার বিনিময়ে তার স্বামী শিবিন্দর সিংহের জামিন পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন তিনি। তার স্বামী আসলে দুর্নীতির অভিযোগে জেলবন্দি ছিলেন তখন। কিন্তু আশ্বাস মতো কাজ না হলে তিনি পুলিশের দ্বারস্থ হন।

পরে তদন্তে চন্দ্রশেখরের নাম উঠে এসেছিল। পুলিশ জানতে পেরেছিল, জেলবন্দি অবস্থায় চন্দ্রশেখরই আইন মন্ত্রণালয়ের অফিসার সেজে তার সঙ্গে যোগাযোগ করেন এবং চন্দ্রশেখরের কথাতেই অভিযোগকারী অদিতির থেকে ২০০ কোটি টাকা নিয়েছিলেন লীনা।






পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status