ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
তাজমহলের সামনে বাগদান সারলেন বিদ্যুৎ জামওয়াল! কে এই পাত্রী?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 6 September, 2021, 11:29 AM

তাজমহলের সামনে বাগদান সারলেন বিদ্যুৎ জামওয়াল! কে এই পাত্রী?

তাজমহলের সামনে বাগদান সারলেন বিদ্যুৎ জামওয়াল! কে এই পাত্রী?

তাজমহলের সামনে প্রেমিকার সঙ্গে বাগদান সেরেছেন বলিউডের অ্যাকশন স্টার বিদ্যুৎ জামওয়াল। রবিবার এমনই খবরে সরগরম নেটদুনিয়া। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বিদ্যুৎ ও তাঁর প্রেমিকা নন্দিতা মাহতানির ছবি। যাতে অনেকেরই নজর কেড়েছে নন্দিতার অনামিকার উজ্জ্বল আংটি।

বলিউডের অনেকেই নাকি বিদ্যুৎ ও নন্দিতার সম্পর্কের কথা জানেন। শোনা যায়, বহুদিন ধরেই সম্পর্কে রয়েছেন দু’জনে। আগ্রায় কী কারণে গিয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। তবে সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জন, তাজমহলের সামনেই প্রেমিকাকে প্রপোজ করেন বিদ্যুৎ। তাঁর হাতে পরিয়ে দেন ভালবাসার আংটি।

বিদ্যুৎ ও নন্দিতার একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যার একটিতে নন্দিতাকে বুকের কাছে টেনে নিয়ে তাজমহলের সামনে পোজ দিয়েছেন বলিউড তারকা। সেই ছবিতেই নন্দিতার অনামিকার উজ্জ্বল আংটিটি স্পষ্ট হয়ে উঠেছে।

বিদ্যুৎ ও নন্দিতার এই ছবিতে অনেকেই তাঁদের বাগদানের শুভেচ্ছা জানিয়েছেন। যদিও বিদ্যুতের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও অফিশিয়াল প্রেস রিলিজ দেওয়া হয়নি।

মার্শাল আর্টে দক্ষ বিদ্যুৎ জামওয়াল। কলারিপায়ত্তুতে বিশেষ দক্ষতা রয়েছে তাঁর। তেলুগু ছবি ‘শক্তি’র মাধ্যমে সিনেমা জগতে নিজের সফর শুরু করেন বিদ্যুৎ। তাঁর প্রথম হিন্দি ছবি ‘ফোর্স’। এরপর ‘কমান্ডো’, ‘জংলি’, ‘খুদা হাফিজ’-এর মতো সিনেমার মাধ্যমে বলিউডে অ্যাকশন স্টার হিসেবে নিজের পরিচিতি গড়ে তোলেন। অন্যদিকে ফ্যাশন দুনিয়ায় যথেষ্ট নামডাক রয়েছে নন্দিতার। গত কয়েক বছর ধরে তিনি ভারতীয় ক্রিকেট টিমের ক্যাপ্টেন বিরাট কোহলির স্টাইলিংয়ের দায়িত্ব সামলাচ্ছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status