ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
ইউটিউবে বাতকর্ম করে তরুণীর আয় ১৮ লাখেরও বেশি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 5 September, 2021, 2:19 PM

ইউটিউবে বাতকর্ম করে তরুণীর আয় ১৮ লাখেরও বেশি

ইউটিউবে বাতকর্ম করে তরুণীর আয় ১৮ লাখেরও বেশি

বিচিত্র এই বিশ্ব। আর তার চেয়েও বেশি অদ্ভূত মানুষ। মাঝে মধ্যেই কেউ কেউ এমন ঘটনা ঘটিয়ে ফেলেন, যাতে অবাক হতে হয়। এই যেমন ধরুন আমেরিকার লুশ বটানিস্ট। কে এই লুশ? আপনার বা আমার জানার কথা নয়। তবে মার্কিন মুলুকের বাসিন্দারা তাকে ভালোভাবেই চেনেন। আর ডাকেন ‘ফার্ট ক্যুইন’ হিসেবে। তবে কেন? কারণ শুধুমাত্র বাতকর্ম করে প্রায় সাড়ে ১৮ লাখ টাকা রোজগার করে ফেলেছেন আমেরিকার এই তরুণী।

ইউটিউবে চ্যানেল রয়েছে লুশের। সেখানে তার বাতকর্মের ভিডিও খুঁজলেই পাওয়া যাবে। এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে মার্কিন তরুণী জানান, একদিন লাইভ চলাকালীন এক অনুরাগীকে ক্যামেরার সামনে বাতকর্ম করার অনুরোধ জানান। লজ্জা পেলেও সেই অনুরোধ রেখেছিলেন লুশ। ভিডিওটি নেটদুনিয়ায় অল্প সময়ের মধ্যে ভাইরাল হয়ে যায়। অনেকেই লুশের অনস্ক্রিন বাতকর্মের প্রশংসা করেন।

দর্শকদের মধ্যে জনপ্রিয়তা পেয়ে লুশ ভাবেন একটি ভিডিওতেই যদি এই পরিস্থিতি হয়, তাহলে একাধিক ভিডিও পোস্ট করা যেতে পারে। যেই ভাবা, সেই কাজ। তাতে আবার বিপুল লাভও হয়েছে। অনুরাগীদের কাছ থেকেই বাতকর্মের অনুরোধ পান। সেই অনুযায়ী ভিডিও পোস্ট করেন।

একটি ভিডিওর জন্য যে পরিমাণ ডলার লাস পেয়েছিলেন ভারতীয় মুদ্রায় তার মূল্য ১২ হাজার টাকা। এক মাসে তো দুই লাখ ৯৩ হাজার টাকা রোজগার করেছিলেন মার্কিন তরুণী। এখনও পর্যন্ত মোট আয়ের পরিমাণ সাড়ে ১৮ লাখ টাকা। বাতকর্মের ভিডিও করার জন্য নিজের খাওয়ার অভ্যাসও পালটে ফেলেছেন লুশ। এখন তিনি চিজ বেশি খান। আবার মশলাযুক্ত খাবারও বেশি খান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status