ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
বাগাতিপাড়ায় কবর থেকে বৃদ্ধের লাশ উত্তোলন
মোঃ মিজানুর রহমান, নাটোর
প্রকাশ: Sunday, 5 September, 2021, 2:09 PM

বাগাতিপাড়ায় কবর থেকে বৃদ্ধের লাশ উত্তোলন

বাগাতিপাড়ায় কবর থেকে বৃদ্ধের লাশ উত্তোলন

নাটোরের বাগাতিপাড়ায় রুস্তম আলী মন্ডল রাকশেদ(৮৫) নামের এক বৃদ্ধের লাশ দাফনের ২মাস পর কবর থেকে উত্তোলন করা হয়েছে। ওই বৃদ্ধকে বালিশ চাপা দিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। রবিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার বাগাতিপাড়া ইউনিয়নের নূরপুর মালঞ্চি হাজিপাড়া গ্রাম থেকে লাশটি উত্তোলন করা হয়।


এ সময় নাটোর জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ হাসান, বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ ফরিদুজ্জামান (স্বচ্ছ), বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান, সাবেক মেম্বর আজিজুল হাকিম, বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, আদালতের নির্দেশে ৯ আগস্ট নাটোর জেলা কোর্টে হত্যা মামলা হয়েছে। রবিবার সকালে রুস্তম আলী রাকশেদের লাশ উত্তোলন করা হয়। উত্তোলনের পর ময়নাতদন্তের জন্য লাশ নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।


এজাহার ও স্থানীয় সূত্র জানা যায়, গত ২৮ জুন মৃত ব্যক্তি তার বড় ছেলে মজনুকে জমি রেজিষ্ট্রি করে দেয় এবং সেই দিন রাত্রে আনুমানিক ৩ ঘটিকার দিকে মজনু, তার স্ত্রী শিমু ও তার শ্বাশুড়ি জুলেখা মিলে বালিশ চাপা দিয়ে হত্যা ঐ বৃদ্ধকে করে। মামলা বাদী নিহত রুস্তম আলী রাকশেদের তৃতীয় মেয়ে চায়না বেগম বলেন, আমার বাবাকে বালিশ চাপা দিয়ে হত্য করেছে। আমি এ হত্যার বিচার চাই।
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status