ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
হাফ প্যান্ট পরে যাওয়ায় টিকা দেওয়া হলো না যুবককে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 5 September, 2021, 2:14 PM

হাফ প্যান্ট পরে যাওয়ায় টিকা দেওয়া হলো না যুবককে

হাফ প্যান্ট পরে যাওয়ায় টিকা দেওয়া হলো না যুবককে

হাফ প্যান্ট পরে ভ্যাকসিন নিতে আসায় বিতর্ক। হাফ প্যান্ট পরে টিকা নিতে যাওয়ায় ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠল পৌরসভার বিরুদ্ধে। রাজ্যে ভুয়ো ভ্যাকসিন, কালো বাজারি, ভ্যাকসিন সঙ্কটের মধ্যে হ্যাফ প্যান্ট পরে টিকা নিতে গিয়ে বাধা দেওয়ার ঘটনায় ফের একবার বিতর্কের মুখে প্রশাসন।  

শুক্রবার রাজপুর পুরসভার বড়াল কার্যালয়ে এক বৃদ্ধ মাকে নিয়ে টিকা কেন্দ্রে গিয়েছিলেন। যুবকের নাম শীর্ষনাথ পণ্ডিত। সোনারপুর বড়াল সর্দার পাড়ার বাসিন্দা। বাবা অসুস্থ। বাড়ির সামনে হাঁটু পর্যন্ত পানি। তাই হাফ প্যান্ট পরেছিলেন। শোভনীয় পোশাক না পরায় তাকে টিকা দেওয়া হয়নি বলে অভিযোগ।

জানা গিয়েছে, পুরসভায় পৌছতেই শীর্ষনাথকে বলে দেওয়া হয়, নিয়মবিরুদ্ধ পোশাক পরেছেন তিনি। এরপরই পাল্টা প্রশ্ন করে শীর্ষনাথ। তিনি বলেন, কেন এইরকম ফতেয়া? তখনই পুরসভার থেকে নোটিশবোর্ড দেখিয়ে দেওয়া হয়। শীর্ষনাথের মা টিকা পেলেও তিনি পাননি।

পুরসভার শোভনীয় পোশাক ফতেয়া নিয়ে সমালোচনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, টিকা দেবেন না ঠিক আছে। টিকা নিয়ে কোনো আইন হতে পারে? হয়ত কাটমানি ঠিক মতো পায়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status