ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৭ আষাঢ় ১৪৩৩
মাকে পছন্দের মানুষের সঙ্গে বিয়ে দিল ছেলে
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 5 September, 2021, 2:09 PM

মাকে পছন্দের মানুষের সঙ্গে বিয়ে দিল ছেলে

মাকে পছন্দের মানুষের সঙ্গে বিয়ে দিল ছেলে

কত কিছুই তো হয় জীবনে ঘটে। তবে সব কিছু যে সব সময় ঠিক হয় তা কিন্তু নয়। এই যেমন বিয়েটাও কিন্তু মানুষের জীবনে সব সময় সঠিক হয় না। ভালোবাসাহীন সম্পর্কে বেশিদিন থাকা যায় না। বিয়ের বাঁধনকে অস্বীকার করা অনেকের পক্ষেই সম্ভব হয় না। ভালোবাসা না থাকলেও কাটিয়ে দেন অনেকেই পুরো জীবন। তবে চেন্নাইয়ের এক মেয়ে ভেঙে ফেলেছেন ছক।

না ডিভোর্সটা নতুন কিছু নয়। ২৪ বছর বয়সে তার বিয়ে হয়। সে সম্পর্কে প্রেম ছিল না। একটি পুত্র সন্তানও হয়। মাইকেল নাম রাখা হয় তার। মাইকেলের যখন চার বছর বয়স তখন তার মা বাবার ডিভোর্স হয়ে যায়। এরপর অনেকগুলো বছর পার হয়। মাইকেল বার বার তার মাকে বলতো, 'মা আমরা কবে হ্যাপি ফ্যামিলি হব?" জবাব আসে না। ঠিক এই সময়েই তাদের জীবনে আসেন ক্রিস।

একটি পারিবারিক অনুষ্ঠানে মাইকেলের মায়ের সঙ্গে দেখা হয় ক্রিসের। তার বেশ কিছুদিন পর দিল্লিতে দেখা হয় ক্রিস ও মাইকলের মায়ের এবং তারা ঠিক করে বিয়ে করবে। তবে এই কথা মাইকেল জানানো খুব মুশকিল হয়ে যায়। তখন ক্রিস নিজেই মাইকেলকে বলে আমি যদি তোমার মাকে বিয়ে করি? তুমি আপত্তি করবে? এক কথায় মাইকেল বলে, তাহলে কি আমরা হ্যাপি ফ্যামিলি হয়ে যাব? এই থেকেই বন্ধুত্বের শুরু মাইকেল ও ক্রিসের।

এরপর বিয়ের দিন মায়ের বিয়ের সব দায়িত্ব নেয় মাইকেল। সে মাইক নিয়ে বলতে থাকে আজ আমার মায়ের বিয়ে। আমার প্রিয় কাকু ক্রিসের সঙ্গে আমার মায়ের বিয়ে। আমি খুব খুশি। এবার থেকে আমরা হ্যাপি ফ্যামিলি। আর এই পুরো ঘটনাটি ভিডিও হয়। তারপর সেই ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয় এবং ভিডিওটি ভাইরাল হয়ে যায়। ভিডিওটিতে দেখা যায় মায়ের বিয়েতে নেচে ওঠে ছোট মাইকেল। যা দেখে প্রশংসায় ভরিয়েছেন নেটিজেনরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status